editor
প্রকাশিত: 11:15 PM, October 13, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজিত র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নূর এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মতিন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন, বামৈ ইউনিয়ন আওয়ামি লীগের সভাপতি আব্দুল আহাদ, লাখাই প্রেসক্লাব সহ সভাপতি মহি উদ্দিন আহমেদ রিপন, সহ সাংগঠনিক সম্পাদক মনর উদ্দীন মনির সাংবাদিক মহসিন সাদেক প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মো. বাহার উদ্দিন।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় আমাদের পূব প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। প্রাকৃতিক দূর্যোগ যেমন বজ্রপাত, খরা, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প থেকে বাঁচতে আগাম সতর্কতা ও দূর্যোগকালীন সময়ে করনীয় বিষয়ে জনসচেতনতা মূলক প্রচারাভিযান চালাতে হবে। মনুষ্যসৃষ্ট দূর্যোগ মোকাবেলায় সকলের ঐক্যবদ্ধ প্রয়াস ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।
সাম্প্রতিক সময়ে বৈশ্বয়িক উষ্ণতা বৃদ্ধির ফলে প্রাকৃতিক দূর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে উত্তোলনে আন্তর্জাতিক ধরিত্রী সম্মেলন সহ বিভিন্ন ফোরামে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশে বৈশ্বিয়িক উষ্ণতা বৃদ্ধি কি ক্ষতিকর প্রভাব পড়ছে তা তুলে ধরায় ইতিমধ্যে এর ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে।
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের