editor

প্রকাশিত: 2:07 PM, October 14, 2023

সমাজকে সুন্দর করতে দলমত নির্বিশেষে শেখ হাসিনার উন্নয়নে সম্পৃক্ত হওয়া উচিৎ: মন্টু

সমাজকে সুন্দর করতে দলমত নির্বিশেষে শেখ হাসিনার উন্নয়নে সম্পৃক্ত হওয়া উচিৎ: মন্টু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৮ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের অন্তর্ভুক্ত কটালপুরে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন সাধারণ সম্পাদক, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এবং সিলেট ৩ (দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে নৌকা’র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুর রকিব মন্টু’র সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মো. জামাল উদ্দিন, ইউনিয়ন আ. লীগ নেতা জয়নাল আবেদীন, কটালপুর ইমা-লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা কবির আহমেদ শামীম সহ ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট আব্দুর রকিব মন্টু তার বক্তব্যে বলেন, যুবলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার উচিৎ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরা। আমি তা অব্যাহত রেখেছি। আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা বহির্বিশ্বের অনেক দেশে সম্ভব হয়নি। আমাদের সরকার তার নাগরিকদের অধিকার নিয়ে সব সময় কাজ করে আসছে। উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় আসা প্রয়োজন। এজন্য আমি আপনাদের আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাই। যেই ব্যক্তি নৌকা প্রতীক নিয়ে আসবেন তাকে আপনারা ভোট দিবেন। আমি আশাকরি বর্তমান সরকারের আমলে আপনারা শান্তিতে রয়েছেন।

তিনি আরও বলেন, যেহেতু আমি সিলেটের মানুষ সেক্ষেত্রে অবশ্যই আমি সিলেট ৩ আসন থেকে নৌকা প্রতীক চাইব। দল যদি আমাকে যোগ্য মনে করে আমি আশাকরি বিজয়ী হব।

তিনি আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগের নাম ধরে অনেক মানুষ মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বটতলায় সৃষ্টি হয়নি। আওয়ামী লীগের উদ্দেশ্য একটি সুন্দর সমাজ এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। উড়ে এসে জুড়ে বলে আওয়ামী লীগ নেতা দাবি করে মানুষের হক যারা নষ্ট করে তারা প্রকৃত আওয়ামী লীগের কর্মী নয়।

আব্দুর রকিব মন্টু আরও বলেন, কেউ একজন মানুষের মধ্যে ভ্রান্ত তথ্য ছাড়াচ্ছেন যে তিনি মনোনয়ন পেয়ে যাবেন। এটা সম্পুর্ণ মিথ্যা এবং মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা। আওয়ামী লীগ নির্ধারিত সময়ে মনোনয়ন ফরম নিয়ে তার সিদ্ধান্ত নেবে কাকে কোন আসনে দিবে। এজন্য মিথ্যা কথা না শুনে সঠিক তত্ত্ব তুলে ধরা উচিৎ।

উল্লেখ্য, এ সময় আব্দুর রকিব মন্টু’র সমর্থনে বিভিন্ন মিছিল নিয়ে নেতাকর্মীরা উঠান বৈঠকে যোগ দেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের