editor

প্রকাশিত: 8:36 PM, October 19, 2023

ইমরানেই ভরসা গোয়াইনঘাট আওয়ামী লীগের

ইমরানেই ভরসা গোয়াইনঘাট আওয়ামী লীগের

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়বারের নির্বাচিত সংসদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদের উপরই ভরসা করে নির্বাচনী বৈতরনী পার হতে চায় ৷

আজ বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি ৷

সংগঠনের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন  দেয়ার পক্ষ্য দলের হাই কমান্ড কে অনুরোধ করবে।

তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের টানা ৬ ঘন্টা ধরে চলা  কার্যকরী কমিটির সভায় বক্তারা ২০০১-এর নির্বাচনে হারার পর বিএনপির অত্যাচার-নির্যাতনের বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন ৷

বক্তারা বলেন, সে নির্যাতনের কথা আমরা ভুলিনি  ৷ইমরান আহমদ এমপি থাকার কারনে এ অঞ্চলের সকল পর্যায়ের মানুষ নিরাপদে বসবাস করতে পারছে ,এর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা ও সকল প্রকার মামলা হামলা থেকে রেহাই পাচ্ছেন ৷

তাছাড়া দলীয় মতামতের বাইরে অন্যান্য সংগঠন ও সাধারণ জনগণের কাছে ইমরান আহমদ একজন সৎ স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে  পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন ৷যার ফলে নৌকার বাইরে ও ইমরান আহমদের ব্যাক্তিগত একটি ভোট ব্যাংক রয়েছে বিধায় তারা ইমরান আহমদকে নিয়েই আগামি দ্বাদশ জাতীয় নির্বাচন করতে চান ৷

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আছলম এর সভাতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ সহ সংগঠনের বিভিন্ন সারির নেতৃবৃন্দ ৷

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)