editor
প্রকাশিত: 11:32 AM, October 21, 2023
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সীরাতুন্নবী (সাঃ) পরিষদ খাজাঞ্চী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খাজাঞ্চী রেল স্টেশন বাজারে একটি হোটেলে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হযরত মাওলানা আব্দুস সোবহান, হযরত মাওলানা ইসহাক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ ফখরুল ইসলাম, আখতার হোসেন,আব্দুল কাদির।নবগঠিত কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাফিজ কামরান আহমদ।
নবগঠিত কমিটির দায়িত্বশীল হলেন সভাপতি জামাল আহমদ, সাধারন সম্পাদক রফিক আহমদ, সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দীন, সহ-সভাপতি হাফিজ ফখরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা সাদ উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ, সহ- সভাপতি হাফিজ কয়েছ আহমদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ রুম্মান আহমদ, সহ সাধারণ সম্পাদক আক্তার হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক ক্বারী আব্দুল কাদির, সহ অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, সহ অফিস ও প্রচার সম্পাদক আল আমীন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, সহ সমাজ কল্যাণ সম্পাদক সুহেল আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল আহাদ, মাসুম আহমদ, হাফিজ কামরান মিয়া, বাহার উদ্দিন, জাবের আহমদ,ফয়সল আহমদ।
এছাড়াও প্রবাসী সিরাতুন্নবী (সাঃ) পরিষদ খাজাঞ্চী ইউনিয়ন দায়িত্বশীল হলেন কবি এনামুল হক মামুন, হাফিজ নিজাম উদ্দিন সিদ্দিকী, মাওলানা মুহিবুল ইসলাম, মাওলানা শফিকুল আমীন।
এস এ
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)