editor
প্রকাশিত: 6:44 PM, October 24, 2023
মো. সায়েস্তা মিয়া :: মজলুম ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদে বিশ্বনাথে প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর রেললাইন সংলগ্ন রুহানি মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর এবং খাজাঞ্চি ইউনিয়নের রেলস্টেশন মসজিদে বাদ আছর এক প্রতিবাদ ও দোয়ার আয়োজন করে যুক্তরাজ্যস্থ প্রতিষ্ঠিত আর্তমানবতার মানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের বাংলাদেশ কমিটি।
প্রতিবাদ সভায় বক্তারা ফিলিস্তিনের গাজায় অবিলম্বে বর্বরোচিত হামলা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দানের জোর দাবী জানান এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহবান জানান তারা।
খাজাঞ্চি মসজিদ প্রাঙ্গণের সভায় বক্তব্য ও দোয়া পরিচালনা করেন খাজাঞ্চি রেল ষ্টেশন বাজার জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউপি ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুর রব রাজু, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর বাংলাদেশ কমিটির আহবায়ক মো. সায়েস্তা মিয়া, খাজাঞ্চি ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল লেই, ইরন মিয়া, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, কবি লাহিন নাহিয়ান, আলী আহমদ, ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ব্যবসায়ী কবির মিয়া, নিজাম উদ্দিন, সফিক মিয়া,শরীফ আহমদ, আমির উদ্দিন, সুহেল মিয়া সহ এলাকার সর্বস্তরের জনগণ।
অপরদিকে রুহানি মসজিদ প্রাঙ্গণে বক্তব্য ও দোয়া পরিচালনা করেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হরমুজ আলী, সালেহ আহমেদ সাকিব ট্রাস্টের যুগ্মসচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতি।
উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ শফিকুল ইসলাম, কারী ফয়সল আহমদ, হাফিজ কামরান আহমদ, ফিরুজ আলী, বায়েজিদ আহমদ, লিটন আহমদ সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।
এস এ
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)