editor

প্রকাশিত: 10:05 PM, October 27, 2023

কানাইঘাটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন

কানাইঘাটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা বিদ্যানিকেতন এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাত সহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য কাড়াবাল্লা গ্রামের মৃত আব্দুল হকের পুত্র বদরুল হকের পক্ষে লিখিত বক্তব্য পাঠকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ফারুক আহমদ বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারনে ম্যানেজিং কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না। যার কারনে বিদ্যানিকেতনের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো বলেন, বিগত কয়েক বছরে সরকারের বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষক এনামুল হক খান কর্তৃক অনিয়ম ও জালিয়াতি সহ নানা খাতের টাকা আত্মসাত করার অভিযোগ এনে বিদ্যালয়ের শতাধিক অভিভাবক সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাক্ষরিত লিখিত দরখাস্ত দায়ের করেও কোন প্রতিকার তারা পাননি। যার কারনে প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে গত ২৭/১০/২০২২ইং তারিখে বিদ্যানিকেতনের ভূমি দাতা, প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, সরকারী চাকুরিজীবি এমন ১০ ১২ জন সাক্ষীদের সহযোগিতায় বিভিন্ন অনিয়ম, জালিয়াতি, অর্থ আত্মসাত, ৪ বছরে হিবাসের গড়মিল ১৭ লক্ষ ৩০ হাজার ২৬০ টাকা তছরুফের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের বিরুদ্ধে এনে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত মামলা দায়ের করেন কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ভূমিদাতা সদস্য বদরুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুক আহমদ আরো বলেন, ২০২২ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত দরখাস্ত মামলাটি তদন্তের জন্য সিলেট জেলা গোয়েন্দ পুলিশকে নির্দেশ দেন। কিন্তুবারবার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করার কারনে এখন পর্যন্ত আদালতে তদন্ত রিপোর্ট প্রেরন করা হয়নি। এমনকি গত ৬/৫/২০১৪ইং তারিখ থেকে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকার কারনে মামলা তদন্তাধীন থাকা অবস্থায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইচ্ছামতো বিদ্যালয়ের বিভিন্ন খাতের আরো প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাত করেছেন।

আমরা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে প্রতিষ্ঠানের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সাক্ষাত করলে ২০২১ সালের ২ ফেব্রুয়ারী এডহক কমিটি অনুমোদন পায়। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের একান্ত অনাগ্রহের কারণে এ পর্যন্ত ৬ মাস মেয়াদের ৪টি এডহক কমিটির মেয়াদ শেষ হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছেনা।

সর্বশেষ গত ১৬ আগস্ট বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারী ৮ জনের মধ্যে ৭ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খাঁনের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন বিষয় উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যানিকেতনের সভাপতি বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের কোন সুষ্ঠু তদন্ত না হওয়ার কারনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভিন্ন কৌশলে এই দীর্ঘ সময়ে কমিটি বিহীন বিদ্যালয়ের কার্যক্রমে নি¤œতম কোন প্রকার নিয়ম-নীতি অনুসরণ না করে অর্থ আত্মসাত সহ ছাত্র/ছাত্রী, শিক্ষকদের সাথে অসৌজনমূলক আচরণ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ দায়ের করা হলেও তিনি প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন ব্যক্তি বিশেষের পরিচয় দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে ম্যানেজ করে থাকেন।

কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের স্বনামধন্য প্রতিষ্ঠান কাড়াবাল্লা বিদ্যানিকেতনের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। সেই সাথে বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষকের পদ পূরণ এবং দ্রুত পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের জন্য সিলেটের জেলা প্রশাসক, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ভূমিদাতা সদস্য বদরুল হক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কাড়াবাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য সমাজসেবী শরিফ উদ্দিন চৌধুরী, সাবেক সেনা সদস্য আব্দুল বাছিত চৌধুরী, কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ধর্মীয় শিক্ষক বদরুল আলম, অফিস সহকারী নিয়ামত হোসেন, বিদ্যানিকেতনের ভূমিদাতার পরিবারের সদস্য এনায়েত হুসেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)