editor
প্রকাশিত: 2:12 PM, October 31, 2023
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা জেএসডি এর উদ্যোগে মঙ্গলবার (৩১ অক্টোবর) নগরীতে র্যালী, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও দলের প্রয়াত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র প্রতিষ্ঠাতা সদস্য মেজর জলিল, নুরে আলম জিতু, সিরাজুল আলম খান এবং সিলেটের আব্দুন নূর মাস্টার, সাজ্জাদুর রহমান, আব্দুল কাইয়ুম চৌধুরী, মনির উদ্দিন মাস্টার, সেলিম জামান চৌধুরী, সৈয়দ হাবিবুর রহমান হিরন এর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেন, দেশের বিরাজমান সংকট নিরসনে ফেডারেল পদ্ধতির শাসন ব্যবস্থা, প্রাদেশিক সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠা করা অপরিহার্য।
তিনি আরো বলেন, রাজনৈতিক সহিংসতার পরিত্যাগ, নৈরাজ্য সৃষ্টি, জনগণের জীবন মূলস্ফীতি জনিত দুর্বিক্ষ বিচারিক দূর্বলতা পরিত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে জেএসডি প্রতিষ্ঠার ৫১ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলার সদস্য সচিব আনোয়ার হোসেন, কাউসার আহমদ, আব্দুল গফফার সুইট, বেলায়েত হোসেন বেলু, করিমউল্লাহ, মাসুক আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে