editor

প্রকাশিত: 8:25 PM, October 31, 2023

জিলু হত্যার প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে হরতালের ডাক যুবদলের

জিলু হত্যার প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে হরতালের ডাক যুবদলের

জেলা ও মহানগর যুবদলের মিছিল সমাবেশ

সিলেটের দক্ষিণ সুরমায় শান্তিপূর্ণ অবরোধ চলাকালে পুলিশের গাড়িচাপায় আহত হয়ে পুলিশী হেফাজতে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি’র সদস্য জিলু আহমেদ দিলুকে হত্যার প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে হরতাল কর্মসূচী ঘোষনার দেন যুবদল নেতারা। মিছিলে জেলা ও মহানগর আওতাধিন বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সভাপতি আজমল বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা তোফাজ্জুল হক বেলাল, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, জামিল আহমদ, আলী আহমদ আলম, ফখরুল ইসলাম রুমেল ও ইসহাক আহমদ প্রমূখ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে পুলিশ অবরোধ চলাকালে গাড়ি চাপা দিয়ে যুবদল নেতা জিলুকে গুরুতর আহত করে। এরপর গ্রেফতার করে পুলিশী হেফাজতে নিয়ে হত্যা করেছে। অবৈধ ক্ষমতার মসনদ ঠিকিয়ে রাখতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে খুনীচক্রে পরিনত করেছে। গণতান্ত্রিক আন্দোলনে সিলেটের প্রথম শহীদ গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি’র সদস্য জিলু আহমেদ দিলুর রক্ত বৃথা যাবেনা। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এসব হত্যার বদলা নেয়া হবে। কিশোরগঞ্জে ২ জন বিএনপি নেতাকে হত্যা ও সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার। দেশব্যাপী বিরোধী নেতাকর্মীদের উপর হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবেনা। আওয়ামী লীগকে অবশ্যই বিদায় নিতে হবে।

সিলেটে যুবদল নেতা জিলু হত্যার প্রতিবাদে সিলেট বিভাগে বুধবার (১ নভেম্বর) শান্তিপূর্ণ সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে বুধবারের হরতাল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও