editor

প্রকাশিত: 7:14 PM, November 1, 2023

অবরোধের ২য় দিনে সিলেট মহানগর বিএনপির মিছিল সমাবেশ

অবরোধের ২য় দিনে সিলেট মহানগর বিএনপির মিছিল সমাবেশ

ফ্যাসিবাদী সরকারের পতন ছাড়া জনতার চলমান আন্দোলন থামবেনা : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, হামলা-মামলা, জুলুম-নিপীড়ন, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবৈধ ক্ষমতার হারানোর ভয়ে সরকার জুলুম নিপীড়নের চূড়ান্ত সীমা অতিক্রম করে চলেছে। গণতন্ত্রকামী জনতার ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে আজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। সরকারের পতন ছাড়া চলমান আন্দোলন থামবেনা। ফ্যাসিবাদী সরকারের পতন ত্বরান্বিত করার মধ্য দিয়ে সিলেটে পুলিশী হেফাজতে নিহত যুবদল নেতা দিলু আহমদ জিলু হত্যার বদলা নেয়া হবে।

তিনি বুধবার বিকেলে বিএনপি কেন্দ্র আহুত টানা ৩ দিনের অবরোধের ২য় দিনে ও যুবদল আহুত হরতাল চলাকালে নগরীর সোবহানীঘাট এলাকায় পিকেটিং শেষে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন ও আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব চৌধুরী, বিএনপি নেতা শোয়াইব আহমদ শুয়েব, আহমেদ মঞ্জুরুল হাসান মঞ্জু, সাব্বির আহমদ, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, ছালেক আহমদ, আব্দুল মোনিম, সাকের আহমদ ও ছাত্রদল নেতা ইবনে জাহান তানভীর প্রমূখ।

এদিকে মহানগর আওতাধিন ৪২ টি ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি আহুত অবরোধ ও যুবদল আহুত হরতালের সমর্থনে পিকেটিং মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও