editor
প্রকাশিত: 12:42 PM, November 2, 2023
রাজশাহীতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে জনমনে আতঙ্ক ছড়াতে ফাঁকা সড়কে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে মহানগরীর বিনোদপুরে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে অবরোধ কর্মসূচি চলাকালে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোথাও বিএনপির নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। আজ সকালে রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রদল। ছাত্রদলের সেই মিছিল থেকে ককটেল বিস্ফারণ ঘটানো হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধ সমর্থনকারীরা সড়ক থেকে চলে যায়।
অবরোধের কারণে রাজশাহী মহানগরীর বিনোদপুর, তালাইমারী, ভদ্রা স্মৃতি অম্লান মোড়, শিরোইল বাস টার্মিনাল, সাহেববাজার, লক্ষ্মীপুর, কোর্ট এলাকায়সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়ন রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানিয়েছেন, রাজশাহীতে অবরোধকে কেন্দ্র করে আজও কোনো সহিংসতা বা নাশতার খবর পাওয়া যায়নি। সকালে মহানগরীর বিনোদপুর বাজার এলাকায় ছাত্রদল কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালেও পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়েছে।
তিনি বলেন, রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মসূচি ঘিরে তারা সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছেন। সরকারি স্থাপনায় নেওয়া হয়েছে- বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে গত দুদিনের মতো বৃহস্পতিবারও রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং শিরোইলে থাকা ঢাকা বাস টার্মিনাল থেকে ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে আন্তঃজেলা রুটের বাস চলাচল করছে। আর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাসহ সকল রুটে আন্তঃনগর ও লোকাল মেইল ট্রেন যথাসময়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও