editor
প্রকাশিত: 11:27 AM, November 3, 2023
অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আটক করা হয় আমীর খসরুকে। ডিবি সূত্র আটকের তথ্য নিশ্চিত করলেও তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কি না, সে বিষয়ে কিছু জানায়নি।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর আটকের তথ্য জানিয়েছেন। তিনি বার্তায় বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশান-২-এর ৮১ নম্বর সড়কের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপি ক্ষমতায় থাকাকালে বাণিজ্যমন্ত্রী ছিলেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছাড়াও আন্তর্জাতিকবিষয়ক কমিটির দায়িত্বে আছেন তিনি। বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপির সম্পর্ক তিনিই রক্ষা করে চলেন।
ডিবিপ্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদও গণমাধ্যমকে আমীর খসরুকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন। তবে কোনো মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে কি না, সেটি জানাননি ডিবিপ্রধানও।
গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপি ঘোষিত মহাসমাবেশের দিন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা এবং দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘাতের পর ৩০টিরও বেশি মামলা হয়েছে হত্যা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে। এসব মামলায় এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় বেশকিছু নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত রোববার গ্রেফতার হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গ্রেফতার করা হয় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে।
এ ছাড়া বৃহস্পতিবার ভোরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককেও সাদা পোশাক পরিহিত গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করে বিএনপি। পরে তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।
এদিন সন্ধ্যার পর পর গুলশান এলাকা থেকে দলের মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পুলিশ গ্রেপ্তার করে বলেও বিএনপি দাবি করেছে। তাকে আটক বা গ্রেফতারের তথ্য এখনো স্বীকার করেনি পুলিশের কোনো শাখা। এবার আটক হলেন আমীর খসরু।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও