editor

প্রকাশিত: 9:28 PM, November 4, 2023

অক্টোবর মাসে জৈন্তাপুর থানা পুলিশের অর্জন ও সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং

অক্টোবর মাসে জৈন্তাপুর থানা পুলিশের অর্জন ও সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং

জৈন্তাপুর প্রতিনিধি :: এক মাসে জৈন্তাপুর থানা পুলিশের অর্জন ও সার্বিক কার্যক্রম সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর ) রাতে জৈন্তাপুর মডেল থানার কনফারেন্স রুমে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) তিনি গত এক এক মাসের পুলিশের অর্জন ও সার্বিক কার্যক্রমের বর্ণনা দেন। তিনি জৈন্তাপুর সীমান্তে চলমান চোরাচালান বিরোধী পুলিশের বিভিন্ন অভিযান সংক্রান্ত বিষয়ে অক্টোবর মাসের অগ্রগতি নিয়ে জৈন্তাপুর প্রেসক্নাব সাংবাদিক নেতৃবৃন্দ, অনলাইন ও স্থানীয় প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত প্রেস-ব্রিফিং করেন।

তিনি জানান, সীমান্তে চোরাচালান বিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জৈন্তাপুর মডেল থানার পুলিশ ফোর্স, টিম জৈন্তাপুরে সম্মিলিত ভাবে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাণপন চেষ্টা এবং সীমান্তে চোরাচালান বিরোধী চলমান অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধ পথে আসা চোরাচালান পন্য আটক ও অবৈধ ব্যবসা বন্ধে জোরদার অভিযান করে যাচ্ছেন।

তিনি জানান, অক্টোবর মাসে অন্তত ৪০ লাখ, ২৫ হাজার টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন পন্য আটক করা হয়েছে। ভারতীয় চিনি, মাদক, গরু, মহিষ, চা-পাতা, কসমেট্রিক, গাজা, খেলার বুটজুতা সহ ইত্যাদি আটকের কথা জানান।

তিনি আরও জানান, অক্টোবর মাসে ৬ হাজার ৫ শত ১৭ কেজি চিনি, ১৯টি গরু, ৬টি মহিষ, ১৭শত কেজি চা-পাতা,২৩০ বোতল ভারতীয় মদ, ১৩ লাখ টাকার কসমেট্রিক, ৫শত গ্রাম গাজা, ৩শত জোড়া বুটজুতা জব্ধ করা হয়েছে। যার বাজার মুল্য আনুমানিক ৪০ লাখ, ২৫ হাজার টাকা হবে। এসব পন্য আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন সহ বিভিন্ন আইনে ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার মধ্যেবর্তী সিলেট তামাবিল মহাসড়ক হরিপুর বাজার থেকে চোরাকারবারি বিভিন্ন উপজেলায় চোরাই পন্য পাচার করে এমন তথ্য রয়েছে। তিনি সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ জানান, মাসিক মিটিংয়ে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক নেতৃবৃন্দর বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে চোরাচালান প্রতিরোধে উপজেলা প্রশাসন, থানা পুলিশ সীমান্তে নিয়জিত বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম জানিয়েছেন জৈন্তাপুর সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে গত দুই মাসে বেশকিছু চোরাচালান পন্য জব্দ করা হয়েছে।

প্রেস-ব্রিফিং কালে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: আল-আমিন, সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর শাহীদ মিয়া,পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতৃবৃন্দ সীমান্তে চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশের অভিযান চলমান থাকা ও প্রতিনিয়ত অবৈধ পন্য জব্ধ সহ মাদক আটক করায় থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) সহ টিম জৈন্তাপুর থানা পুলিশ ফোর্স-কে ধন্যবাদ জানান।

যে কোন ঘটনায় সর্তক ভাবে সংবাদ পরিবেশ করতে সাংবাদিক নেতারা সহকর্মীদের প্রতি আহবান জানান। সাংবাদিক নেতৃবৃন্দ ভারতীয় তীর-জুয়া খেলা বন্ধ, মাদক নিয়ন্ত্রনে পুলিশের টহল জোরদার করতে এবং গুয়াবাড়ি সহ শ্রীপুর, আলু-বাগান এলাকায় সরকারি জায়গা থেকে গর্ত করে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করার আহবান করেন। সিলেট তামাবিল সড়কের হরিপুর, দরবস্ত চিকনাগুল, রাংপানি বাংলা বাজার সহ উপজেলা সদরের বাস-স্টেশন এলাকায় যানজট নিরসনে ব্যাটারী চালিত টমটম ও সিএনজি গাড়ির নিয়ন্ত্রন এবং দরবস্ত ও উপজেলা সদরের কয়েক’টি চিহৃিত স্থানে নিয়মিত অভিযান করতে পুলিশের দৃষ্টি আকর্ষন করা হয়েছে। এসব বিষয়ে গুরুত্ব সহকারে কার্যকরি ব্যবস্থা গ্রহনে অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) সাংবাদিকদের আশ্বাস দিয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে