editor
প্রকাশিত: 9:50 PM, November 4, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ‘সমবায়ে গড়ছি দেশ’ স্মার্ট হবে বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সমবায় বিভাগের ব্যানারে একটি র্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও পজীব কর্মকর্তা কে,এম শাহেদ এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা রুপালী রানী পাল।
আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা আওয়ামিলীগ এর সহসভাপতি আব্দুল মতিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সমবায়ী নোমান তালুকদার, রাশেদা আক্তার প্রমুখ ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, সমবায় বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দুরদর্শী ও যুগান্তকারী স্বপ্ন ছিল। স্মার্ট বাংলাদেশ গঠনে সমবায় বিভাগের ভূমিকা অপরিসীম। দেশের সামগ্রীক উন্নয়নে, সমাজ পরিবর্তনে সমবায় বিভাগের কার্যক্রম দেশজুড়ে চোখে পড়ার মত। সমবায় বিভাগের উন্নয়ন মূলক কাজগুলোর কথা উল্লেখ করে মাঠ পর্যায়ে সমবায়ের কার্যক্রম আরোও জোরদার করার তাগিদ দেন বক্তারা।
অন্যানদের মধ্যে বিভিন্ন সমবায় সমিতির সভাপতি/সাধারণ,সদস্য বৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ‘বঙ্গবন্ধুর ভাবনা,সংবিধানের বর্ণনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সংবিধান দিবস-২০২৩ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। এ অনুষ্ঠানেও উপরে উল্লেখিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওঃ শফিকুল ইসলাম, গীতাপাঠ করেন প্রদ্যোত জ্যোতি দাস।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে