editor

প্রকাশিত: 8:01 PM, November 5, 2023

সিলেটে শতষ্ফূর্তভাবে অবরোধ কর্মসূচি পালিত : জেলায় গ্রেফতার ২৫

সিলেটে শতষ্ফূর্তভাবে অবরোধ কর্মসূচি পালিত : জেলায় গ্রেফতার ২৫

সরকারের পদত্যাগের একদফা দাবীতে বিএনপির ডাকে দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন রোববার সিলেটবাসী শতষ্ফূর্তভাবে সর্বাত্মক অবরোধ পালন করেছেন। এজন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও   সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এদিকে, দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন রোববার সিলেট জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রাব্বানী, জেলা ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু ও এনামুল কবির সুহেল সহ অন্তত ২৫ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে, গত কয়েক দিনে এসএমপির দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরন, সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী পাবেল সহ অসংখ্য নেতাকর্মীদের বাড়িতে তল্লাশীর নামে, নেতাকর্মীদের স্ত্রী-সন্তান, পিতা-মাতা সহ পরিবার সদস্যদের সাথে দুর্ব্যাবহার, অশোভন আচরণ ও ভয়ভীতি প্রদর্শন করে যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে তা মধ্যযোগীয় বর্বরতাকেও হার মানায়। দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা হয়ে জনগনের সরকার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নিলে পুলিশের এসব অতি উৎসাহী কর্মকর্তাদের দেশের জনগন ক্ষমা করবে না।

এ সব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চলমান গণতান্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এপর্যন্ত গ্রেফতারকৃত সকল নেতাকর্মীরের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের এবং দলীয় নেতাকর্মী ও তাদের পরিবারকে হয়রানী বন্ধের দাবী জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

জেলা বিএনপির নেতৃবৃন্দ, আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলমান ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য, সিলেট জেলা বিএনপি, সকল অঙ্গ-সহযোগী সংগঠন এবং সকল উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও