editor

প্রকাশিত: 10:29 PM, November 5, 2023

নেতাকর্মীদের গ্রেফতার ও বাসা-বাড়ীতে তল্লাশী : সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা

নেতাকর্মীদের গ্রেফতার ও বাসা-বাড়ীতে তল্লাশী : সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা

চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বানচাল করতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার এবং বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে আটককৃত নেতাকর্মীদের মুক্তি ও বাসা-বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী বন্ধের দাবী জানান তারা।

রোববার রাতে এক যৌথ বিবৃবিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, চলমান গণতন্ত্র পুনরদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে বিরোধী মত দমনে কঠোর ভাবে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিনই দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী চলছে। এরই ধারবাহিকতায় জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাবেক ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, ১০নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সোহেল আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আলী হোসেন মুক্তার, শুকুর আলী, যুবদল নেতা সোহেল মিয়া, ছাত্রদল নেতা সাব্বির আহমদ পাটোয়ারীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৫নং ওয়ার্ড সভাপতি সাদিকুর রহমান সাদিক ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী চালানো হয়েছে। পুলিশের তল্লাশী থেকে বাদ যাচ্ছেনা বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান। অনেক নেতাকর্মীদের বাসা-বাড়ীতে গিয়ে পুলিশ সদস্যরা খারাপ আচরণ করেছে। তারা পরিবারের নারী ও শিশু সদস্যদের আতঙ্কিত করছে। যা আইন ও মানবাধিকারের সম্পূর্ণ লংঘন।

তারা বলেন, হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান আন্দোলন বন্ধ করা যাবেনা। অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বাসা-বাড়ী ও ব্যবসা-প্রতিষ্ঠানে তল্লাশীর নামে পুলিশী হয়রানী বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের সরকার দলের লাঠিয়াল বাহিনীর ভুমিকা থেকে সরে আসার আহ্বান জানান তারা।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও