editor
প্রকাশিত: 8:37 PM, November 6, 2023
সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক, ছাতক উপজেলা বিএনপি নেতা শামসুর রহমান শামছু ও কালারুকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমরু মিয়াকে অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বিগত একাদশ নির্বাচনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী। একই সাথে দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার, বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে হয়রানী বন্ধের দাবী জানান তিনি।
সোমবার এক বিবৃতিতে মিজানুর রহমান চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন যখন বিজয়ের দ্বারপ্রান্তে। ঠিক সেই সময়ে প্রশাসনের কতিপয় অতিউৎসাহী কর্মকর্তা বিরোধী নেতাকর্মীদের দমনে উঠে পড়ে লেগেছেন। প্রতিদিন কেন্দ্র থেকে তৃনমূলে অসংখ্য নেতাকর্মীদের অন্যায়ভাবে গণহারে গ্রেফতার করা হচ্ছে। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কোন নেতাকর্মী বাসা-বাড়ীতে থাকতে পারছেনা। মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত, মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনী সরকারী দলের লাঠিয়াল বাহিনী হিসেবে বিরোধী মত দমনে হিংস্র হয়ে উঠছে। এতে প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।
তিনি বলেন, সরকার শেষ মুহুর্তে ফের অবৈধভাবে গদি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। কোন ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। সকল জুলুম-নিপীড়ন উপেক্ষা করেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় নিশ্চিত করা হবে। অবিলম্বে আটক বিএনপি নেতা শামসুর রহমান শামছু ও আমরু মিয়াসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন এবং গণগ্রেফতার, বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশীর নামে হয়রানী বন্ধ করুন।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও