editor
প্রকাশিত: 7:00 PM, November 9, 2023
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, গণতন্ত্রের বিজয় ছাড়া চলমান আন্দোলন সংগ্রাম চলছে চলবে। নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার ছাড়া দেশে যে কোন ধরনের পাতানো নির্বাচনের স্বপ্ন আর পূরণ হতে দেয়া হবেনা। বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে ভোটারবিহীন নির্বাচনের বাকশালী স্বপ্ন আর কোনদিন পূরণ হবেনা। ৩য় ধাপে টানা ৪৮ ঘন্টা সর্বাত্মক অবরোধ পালনের মাধ্যমে গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছে। জনদাবীর প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে সরকার দ্রুত পদত্যাগ করতে হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে বিএনপি কেন্দ্র আহুত ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিন অবরোধ চলাকালে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর জিন্দাবাজার থেকে জেলরোডে সড়ক অবরোধ ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথা বলেন।
অবরোধ ও মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, বিএনপি নেতা শেখ কবির আহমদ, নাদির খান, মঞ্জুর হোসেন মঞ্জু, খায়রুল ইসলাম খায়ের, মামুন ইবনে রাজ্জাক রাসেল, মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়াহিদ সুহেল, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল ইসলাম আজিজ, বিএনপি নেতা ফয়েজ আহমদ মুরাদ, আব্দুল মালিক সেকু, আলমগীর চৌধুরী শুয়েব, সৈয়দ রহিম আলী রাসু, জমজম বাদশা, সালেক আহমদ, আকবর হোসেন কায়সার, ফরহাদ আহমদ, উজ্জল রঞ্জন চন্দ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন ও ছাত্রদল নেতা জহিরুল ইসলাম আলাল প্রমূখ।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও