editor
প্রকাশিত: 12:46 PM, November 15, 2023
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান অবরোধ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ।
এমন আবহে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে যুক্তরাষ্ট্রের দেওয়া চিঠি রাজনৈতিক অঙ্গনের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
এমন পরিস্থিতিতের মধ্যেই মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টায় বঙ্গভবনে প্রবেশ করেন জি এম কাদের। রাত ৯টার পর তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে যান। প্রায় ৪৫ মিনিট রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন তিনি।
তফসিল ঘোষণার আগমুহূর্তে রাষ্ট্রপতির সঙ্গে জাপা চেয়ারম্যানের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে এটা শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল বলে গণমাধ্যমকে জানিয়েছেন জি এম কাদের।
সাক্ষাৎ শেষে এ বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রপতি আমার পূর্ব পরিচিত। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এতদিন তার সঙ্গে দেখা করতে পারিনি। তাই আজ দেখা করতে গিয়েছি। এখানে অন্য কোনো বিষয় নেই। এটা শুধুই সৌজন্য সাক্ষাৎ। ’
আলোচনায় তফসিলের কোনো প্রসঙ্গে ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘নাহ, তফসিল বিষয়ে কিছু না। এসব বিষয়ে কোনো আলাপ হয়নি। ’
এরা আগে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু গণমাধ্যমকে বলেন, সাক্ষাৎটি রাজনৈতিক ছিল না। রাজনৈতিক বিষয় হলে মহাসচিব হিসেবে তিনি জানতেন।
এস এ
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও