editor
প্রকাশিত: 5:32 PM, November 16, 2023
সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে নির্বাচন কমিশনকে ‘লাল কার্ড’ প্রদর্শন করে মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল তিনটায় বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লালকার্ড প্রদর্শনের মিছিলে নেতৃত্ব দেন এবি পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে প্রফেসর ডা. মিনার বলেন, অবৈধ নির্বাচন কমিশনের প্রধান হাবিবুল আউয়াল আজ দেশদ্রোহীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আওয়ামী সরকারের ফরমায়েশ বাস্তবায়ন করতে তিনি আজ জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আবারও ১৪ ও ১৮ সালের মতোই একটি সাজানো নির্বাচন করার প্রক্রিয়া শুরু হয়েছে। জনগণ আর তাদের সেই সুযোগ দেবে না। মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশে চরম অর্থনৈতিক মন্দা চলছে। রাজনৈতিক দলগুলোর উপর দমন নিপীড়ন চালিয়ে নেতা-কর্মীদের কণ্ঠ স্তব্ধ করে দেয়া হচ্ছে। এরকম ভীতিকর পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক মহলের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তাতে মনে হচ্ছে তিনি বাংলাদেশে বিরোধী দলের কোন প্রয়োজনীয়তাবোধ করেন না। বিরোধী মত দমন করে বাংলাদেশকে উত্তর কোরিয়া বানানোর নির্বাচন করতে চান হাবিবুল আউয়াল।
তিনি বলেন, আমরা জনগণের পক্ষ থেকে বিতর্কিত নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তাদের পদত্যাগ দাবি করছি। লালকার্ড প্রদর্শন মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাকা মহানগর আহবায়ক বিএম নাজমুল হক, কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, মহানগর উত্তরের সদস্যসচিব ফিরোজ কবির, যুবপার্টির দফতর সম্পাদক আলী নাসের খান, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, সদস্যসচিব আশরাফুল ইসলাম নির্ঝর, যুবপার্টির যুগ্ম সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, সুলতানা রাজিয়া, মহানগর দক্ষিণের নেত্রী আমেনা বেগম, সাবেক ছাত্রনেতা রিপন মাহমুদ সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও