editor

প্রকাশিত: 4:19 PM, September 10, 2020

২৫ শর্তে খুলছে সিলেটের বিনোদন পার্ক

২৫ শর্তে খুলছে সিলেটের বিনোদন পার্ক

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি ও ব্যক্তি সুরক্ষা নিশ্চিত করেই দর্শনার্থীদের জন্য দরজা খুলছে সিলেটের সকল বিনোদন কেন্দ্র। এজন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫টি শর্ত রাখা হয়েছে বিনোদন কেন্দ্রগুলোর কর্তৃপক্ষের কাছে। গত বুধবার এসব কেন্দ্রে শর্তাবলী সম্বলিত চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন। সিলেটে একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রসহ পাঁচটি বিনোদন কেন্দ্র (শিশু পার্ক) রয়েছে।
সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক বিধি নিশ্চিতকরণের জন্য বন্ধ থাকা সিলেট জেলার বিনোদন পার্কসমূহ যদি চালু করা হয় তাহলে শর্তাবলী মেনেই করতে হবে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ নিয়ম অমান্য করে তবে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসনের দেয়া শর্তাবলীর মধ্যে রয়েছে- ধারণ ক্ষমতার অর্ধেক দর্শনার্থী প্রবেশ, প্রবেশ ও নির্গমনে পৃথক পথ, প্রতিটি রাইডে একমুখী চলাচল নিশ্চিত, রাইডে একটি করে আসন ফাঁকা রেখে আসন বিন্যাস, প্রবেশপথ ও অন্যান্য স্থানে ১ মিটার শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত, প্রবেশমুখে হাত ধোঁয়ার ব্যবস্থা, দর্শনার্থীদের ব্যাগ ও সাথে আনা সামগ্রী জীবাণুমুক্ত করা, প্রবেশপথে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা এবং উপসর্গের দর্শনার্থী কিংবা কর্মচারীদের প্রবেশ নিষেধাজ্ঞা।
দর্শনার্থীদের মাস্ক পরিধান, মাস্ক না থাকলে বিনোদন কেন্দ্রের পক্ষ থেকে সরবরাহ করা, খাবার টেবিলসহ পানীয় প্রস্তুতের স্থানসমূহ ঘন ঘন স্যানিটাইজ করা, ওয়ানটাইম প্লেট-গ্লাস-চামচ ব্যবহার, বসার স্থানসহ সব স্থানে ঘন ঘন স্যানিটাইজ করা, আঙিনা জীবাণুমুক্ত করা, প্রতি রাইড শেষ হওয়ার পর জীবাণুনাশক প্রয়োগ, সচেতনতামূলক রেকর্ড বার্তা প্রচার, দৃশ্যমান একাধিক স্থানে ছবিযুক্ত স্বাস্থ্য সুরক্ষা বার্তা ঝুলিয়ে রাখা, যানবাহন জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা এবং ট্যুরিজম বোর্ড, স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনাবলী অনুসরণ করা।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ১৮ মার্চ থেকে সারাদেশের সকল শিশুপার্ক, চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। এদিন থেকে সিলেট জেলারও সবকটি বিনোদন কেন্দ্র (পার্ক) দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে। এমতাবস্থায় দীর্ঘ ৬ মাস পর বিনোদন স্পটগুলো শর্ত সাপেক্ষে খোলার অনুমতি প্রদান করেছে জেলা প্রশাসন। এ ঘোষণার পর বিনোদন কেন্দ্রগুলো খোলার প্রস্তুতি শুরু করেছেন কর্তৃপক্ষ।
এর মধ্যে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় মহাসড়কের বিমানবন্দর বাইপাস সড়কের বিনোদন কেন্দ্র (শিশুপার্ক) অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক খুলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আনোয়ার হোসেন।
তিনি জানান, মাস্ক ছাড়া কোন দর্শনার্থী পার্কে প্রবেশ করতে দেওয়া হবেনা। দীর্ঘ ৬ মাস পর শর্তসাপেক্ষে পার্ক খোলার অনুমতি প্রদান করায় তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন।
বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (গণমাধ্যম)শাম্মা লাবিবা অর্ণব এ তথ্য নিশ্চিত করে বলেন, কেউ বিনোদন পার্ক পরিচালনা করলে বর্ণিত শর্ত মেনে চালাতে হবে। এ জন্য সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম শর্তগুলো উল্লেখ করে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছেন। কেননা, ইউএনওরা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি। কেউ যদি জেলা প্রশাসনের শর্ত না মানেন তাহলে তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে চিঠিতে।
উল্লেখ্য, করোনার কারণে বিনোদন কেন্দ্রগুলোর পাশাপাশি সিলেটের আবাসিক হোটেল, ক্লাব এবং কমিউনিটি সেন্টারগুলোও বন্ধ করা হয়। অবশ্য, গত ৬ সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে সিলেটের সবকটি কমিউনিটি সেন্টার খোলার অনুমতি প্রদান করে জেলা প্রশাসন। আর স্বাস্থ্যবিধি মেনে কিছু কিছু হোটেলও সীমিত আকারে খোলা রয়েছে কয়েক দিন ধরে। খোলা রয়েছে রেস্টুরেন্ট আর ব্যবসা প্রতিষ্ঠানও।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান