editor

প্রকাশিত: 12:44 PM, November 19, 2023

দ্বিতীয় দিনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

দ্বিতীয় দিনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নৌকা প্রতীকের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম দ্বিতীয় দিনের মতো শুরু করেছে আওয়ামী লীগ।

রোববার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১০টায় রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এই ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন দলটি।

এর আগে সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকরা আওয়ামী লীগের কার্যালয়ে আসতে শুরু করেন। ফরম বিক্রি শুরুর আগেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর পদচারণায় মুখর হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। তবে একজন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে যেন অনেক মানুষ কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে না পারেন, সেজন্য কার্যালয়ের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। সারি বেঁধে মনোনয়নপ্রত্যাশীদের ভেতরে ঢুকতে দিচ্ছেন তারা। একজন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কয়েকজন সমর্থককেই ঢুকতে দেওয়া হচ্ছে।

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে গত দুইদিন ধরে উৎসবের আমেজ বইছে আওয়ামী লীগের কার্যালয়ে।

এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলটির মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়। এদিন শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা) মনোনয়ন ফরম কেনেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ।

আওয়ামী লীগের দপ্তর সূত্র জানায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে প্রথম দিনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এক হাজার ৬৪ জন। এর মধ্যে অনলাইনে সংগ্রহ করেছেন ১৪ জন। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ৫০ হাজার টাকা। এতে মনোনয়ন ফরম বিক্রি করে প্রথম দিনে দলটির আয় হয়েছে পাঁচ কোটি ৩২ লাখ টাকা।

দপ্তর সূত্র আরও জানায়, প্রথম দিনে ঢাকা বিভাগে ২১৩, চট্টগ্রামে ১৯৮, সিলেটে ৫৫, রাজশাহীতে ১৬৯, খুলনায় ১২৫, বরিশালে ৭৫, ময়মনসিংহে ১০৫, এবং রংপুর বিভাগ থেকে ১০৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাসহ নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও একজন প্রতিনিধির মাধ্যমে ঢাকা-১০, মাগুরা-১ এবং মাগুরা-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে। অনলাইনেও এ দলের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও