editor
প্রকাশিত: 11:06 AM, November 21, 2023
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নে ন্যায্য টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রি করা হয়েছে।
প্রতি মাসের ন্যায় গতকাল সোমবার সদর ইউনিয়নের ছোটদেশ ইটখলা বাজার, বীরদল এনএম একাডেমীর সম্মুখ রোড ও নিজ চাউরা পয়েন্টে সদর ইউনিয়নের টিসিবি’র কার্ডধারী ১ হাজার ৮৯ জন উপকারভোগীদের মধ্যে জনপ্রতি ৪৭০ টাকা প্যাকেজে ২লিটার ভোজ্য তৈল, ২ কেজি মসুরি ডাল এবং ৫ কেজি চাল বিক্রি করা হয়।
প্রতিটি স্পর্ট ঘুরে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রির তদারকি করেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমদ চৌধুরী সহ সংশ্লিষ্ট ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যারা।
এছাড়া সদর ইউনিয়নে টিসিবি’র মালামাল বিক্রির স্পর্টগুলো ঘুরে দেখেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন রশিদ সহ আরো অনেকে।
এ সময় সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, তার ইউনিয়নে সব-সময় টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্যসামগ্রী ডিলারদের মাধ্যমে কার্ডধারীদের মধ্যে সুষ্ঠুভাবে বিক্রি করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটা বেড়ে গেছে, তখন সরকার ভর্তুকি দিয়ে কমদামে তৈল, মসুরি ডাল ও চাল শ্রমজীবি মানুষের মাঝে বিক্রি করে সবাই উপকৃত হচ্ছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এস এ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল