editor

প্রকাশিত: 9:34 PM, November 21, 2023

কানাইঘাটে শিয়ালাইন বিলের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

কানাইঘাটে শিয়ালাইন বিলের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলার শিয়ালাইন বিলের মালিকানার রায় নিয়ে চতুল এলাকার ১৬ মৌজার লোকজনদের সাথে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ দলইকান্দি আকুনি এলাকার কয়েকটি গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটতে পারে।

জানা যায়, গত রবিবার সকাল ৮টার দিকে চতুল ১৬ মৌজার লোকজন কর্তৃক সুপ্রীম কোর্টের হাইট কোর্ট বিভাগ কর্তৃক সিভিল রিভিশন ১২৬৮/২০১০ মামলার বিগত ১৮/০১/২০২৩ইং তারিখের প্রদত্ত রায় অমান্য করে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের অর্ন্তগত শিয়ালাইন বিলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন জাতের মাছ ধরে নিয়ে যান। এছাড়াও গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চতুল ১৬ মৌজার লোকজন শিয়ালাইন বিলের বাঁধ কেটে পানি ছেড়ে দেয়। এতে দলইকান্দি আকুনি গ্রাম সহ আশপাশ মৌজার মালিকানাধীন ঘাগটি বিল, কুড়ালিখাল ও মানুছড়া খাল বিলের মাছ পানিতে ভেসে যায়।

এ ঘটনায় নিজ দলইকান্দি আকুনি গ্রামের মৃত মঞ্জুর আলীর পুত্র ওয়ারিছ উদ্দিন বাদী হয়ে চতুল এলাকার ৪৯ জনের নাম উল্লেখপূর্বক ২০০/৩০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কানাইঘাট থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন।

এদিকে বড়চতুল ইউনিয়নের চতুল এলাকার ১৬ মৌজার সভাপতি আব্দুল মুছব্বির জানিয়েছেন, শিয়ালাইন বিলটি বাণিগ্রাম ইউনিয়নের অর্ন্তগত নয়, এটি বড়চতুল ইউনিয়নের অর্ন্তগত। ১৯২৬ সাল থেকে শিয়ালাইন বিলটি তাদের মালিকানা ও দখলীয় হিসেবে ভোগ দখল করে আসছিলেন। পাকিস্থান জরীপে শিয়ালাইন বিলের ভূমি সরকারের খাস খতিয়ানে চলে গেলে সর্বশেষ ২০২৩ সালের ১৮ জানুয়ারী নি¤œ আদালতের রায় বহাল রেখে হাইকোর্ট তাদের পক্ষে রায় ঘোষণা করেছেন, যা নিজ দলইকান্দি আকুনি এলাকার লোকজন হাইকোর্টের রায় না মেনে জবর দখলের অপচেষ্টা চালিয়ে আসছে এবং তারা নিজেরাই বিলের বাঁধ কেটে ইউএনও অফিস ও থানায় অভিযোগ দায়ের করেছে।

এদিকে উচ্চ আদালতের রায় নিয়ে শিয়ালাইন বিলের এ মালিকানা নিয়ে বর্তমানে দু’পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে রয়েছেন। গতকাল মঙ্গলবার কয়েক দফা দুই এলাকার লোকজন নিজ নিজ এলাকায় জমায়েত হয়ে পুণরায় শিয়ালাইন বিলের মাছ ধরা নিয়ে বৈঠক করেন। যার কারনে বিলের দখল নিয়ে যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকার লোকজন জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল