editor
প্রকাশিত: 7:31 PM, November 25, 2023
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদ্য রাজনীতির মাঠে নেমে আলোচনায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)কে ‘কিংস পার্টি’ না বলার অনুরোধ করেছেন দলটির মহাসচিব এড. মো. শাহাজান। এছাড়া সরকারের কোনো সহযোগিতা বা পৃষ্ঠপোষকতায় বিএনএম গড়ে ওঠেনি বলে দাবি করেন তিনি।
শনিবার রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে নতুন নেতা-কর্মীদের যোগদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীসহ মোট ১৪ জন বিভিন্ন পেশার লোকজন বিএনএমে যোগ দেন বলে জানান মহাসচিব শাহজাহান। তিনি বলেন, ‘শুরুতেই আমাদের কিংস পার্টি বলা হচ্ছে। অনেকে প্রশ্ন করেন, এত বিশাল অফিস কিভাবে করলেন। আমরা হাসিমুখে এসব প্রশ্নের উত্তর দিলেও দুঃখ পাই। আমাদের নামের সঙ্গে কিংস পার্টি জুড়ে দেবেন না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনএম মহাসচিব বলেন, কারও পৃষ্ঠপোষকতা, কারও আনুকূল্য, কারও প্রভাবে বিএনএম গড়ে ওঠেনি। বিএনপি ভাঙাও আমাদের উদ্দেশ্য নয়। পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই। বিএনপি এসব কথা অজুহাত হিসেবে বলছে।
দলের চেয়ারম্যান এখনো কেন ঘোষণা করা হয়নি এ বিষয়ে জানতে চাইলে বিএনএমের মহাসচিব শাহজাহান বলেন, এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন। চেয়ারম্যান যেকোনো সময় এসে যোগ দিতে পারেন। আমরা চমকের অপেক্ষায় আছি। কয়েকদিন ধরে গুঞ্জন উঠে- শনিবার অর্ধশতাধিক সাবেক সংসদ সদস্য বিএনএমে যোগ দেবেন। সে উপলক্ষ্যে রাজধানীর একটি বড় হল রুম ভাড়া করার কথা শোনা যায়। কিন্তু তেমন কাউকে না পেয়ে শনিবার দলীয় কার্যালয়ে ছোট পরিসরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনএম থেকে জানানো হয়, আজ বিকেল পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দলের ২৯০টির মতো মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সদ্য যোগ দেওয়া বিএনপির সাবেক চারজন সংসদ সদস্য। ২০ নভেম্বর এই চারজন যোগ দেওয়ার পর আজ আরেকজন সাবেক সংসদ সদস্য বিএনএমে যোগ দিলেন।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও