editor
প্রকাশিত: 12:13 PM, November 26, 2023
বিশ্বনাথ প্রতিনিধি :: পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেন্টার বুকিং করে অদৃশ্য কারণে সভা করতে পারলেন না সিলেট- ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। বিশ্বনাথ পৌরসভায় অবস্থিত আনিকা কমিউনিটি সেন্টারটি বুকিং করা হয় স্থানীয় জনপ্রতিনিধিদের ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করার লক্ষ্যে। কিন্তু সময় মত সেখানে গিয়ে সেন্টারটি তালাবদ্ধ থাকায় সেন্টার প্রাঙ্গনেই অবশেষে জনসাধারনের সামনে দাঁড়িয়েই বক্তব্য প্রদান ও মনের কষ্ট প্রকাশ করেন মোকাব্বির খান।
এসময় সাংসদ মোকাব্বির খান বলেন, মানুষের মাথায় আঘাত কিংবা পেঠে লাথি মেরে নয়, জনগণের সমর্থন আদায় করতে হবে ভালবাসা দিয়ে।
জনসাধারণের সাথে কথা বলতে আজ আমাকে বাধা দেওয়া হয়, আমাকে হুমকি দেওয়া হয়। আমি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আজকের বিষয় নিয়ে কথা বলব। আমার নির্বাচনী এলাকায় আমাকে বাধা দেওয়া হয়েছে।
আমৃত্যু জনগনের পক্ষে কথা বলব, তবুও দূর্নীতিবাজ-সন্ত্রাসীদের সামনে মাথানত করব না। হিংসাত্মক মনোভাব দূর করে জনগণের কল্যাণে পজেটিভ রাজনীতি করার মাধ্যমে জনগণের ভালোবাসা পাওয়া যায়। কিছু জনসমর্থনহীন মানুষ আমাকে জনগণের মতামত শুনা থেকে বঞ্চিত করতে গিয়ে পালটা তারাই বঞ্চিত হয়েছে। জয় হলো সাধারণ মানুষের। আজকের এই জনসমাগম আমাকে মুগ্ধ করেছে।
২৫শে নভেম্বর রাতে বিশ্বনাথে পৌর শহরের আনিকা কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে উপজেলা জনপ্রতিনিধিগণ ও সর্বস্তরের জনসাধারণের সামনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী কমিউনিটি সেন্টারটি বুকিং থাকলেও সেখানে গিয়ে সেন্টারটি তালাবদ্ধ থাকায় সেন্টার প্রাঙ্গনেই জনসাধারনের সামনে দাঁড়িয়েই বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
পাশাপাশি সাংবাদিকদের দেশের দ্বিতীয় সংসদ উল্লেখ করে মনের কথাগুলো বলতে পেরে সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের সংসদ নির্বাচনে অংশগ্রহন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ওসমানী নগরের মানুষের মতামত পেয়েছি তাই বিশ্বনাথবাসীর মতামত জানতে এসেছিলাম। সকল শ্রেণী-পেশার মানুষের মতামতের ভিত্তিতে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।
হুমকি ও সভাকে বাধঁগ্রস্থ করার পিছনে কে বা কারা রয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোকাব্বির খান বলেন, আমি তাদের নাম মুখে এনে সময় অপচয় করতে চাই না। কুকুর কুকুরের কাজ করেছে বলে কুকুরকে পালটা কামড় দিতে নেই। যারা জনগণের সমর্থনহীন, হিংসুক, তারাই আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
গণফোরাম নেতা নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা উপজেলার হামদর চক গ্রামের বিশিষ্ট মুরব্বি সানোয়ার আলী, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ নুুনু, নারী নেত্রী তাসলিমা খাতুন সহ অন্যান্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মল্লিক মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক মিয়া, বখতিয়ার আহমদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের মেম্বার চমক আলী, প্রতাব পাল, রুহেল আহমদ কালু ও বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল