editor
প্রকাশিত: 8:45 PM, November 27, 2023
কানাইঘাট প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস বিরাজ করছে।
গত রবিবার বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন। সিলেট-৫ আসনে বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের নাম ঘোষণার পর কানাইঘাট-জকিগঞ্জ নির্বাচনী এলাকার আওয়ামীলীগের নেতাকর্মী, সমর্থক, শোভাকাঙ্খিরা আনন্দ-উল্লাসে মেথে উঠেন।
মাসুক উদ্দিন আহমদকে নৌকার মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের নির্বাচনী মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং মাসুক উদ্দিন আহমদ দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রবিবার রাতে কানাইঘাটের সড়কের বাজার, সুরইঘাট বাজার, জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ পৌর শহর, কালিগঞ্জ বাজার, শরিফগঞ্জ বাজার, বাবুর বাজার, শাহগলি বাজার ও শাহবাগে আনন্দ মিছিল বের করেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এরপর ছাত্র থাকা অবস্থায় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের চরম দুঃসময়ে কানাইঘাট-জকিগঞ্জের নেতাকর্মীদের পাশে থাকার পাশাপাশি বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কখনও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। একজন সৎ, আদর্শবান নেতা হিসেবে আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা তাকে বিভিন্ন সময়ে মূল্যায়ন করেছেন। উন্নয়ন সহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়া জনপদ কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের প্রতিটি দাবী-দাওয়া বাস্তবায়নে মাসুক উদ্দিন আহমদ অগ্রভাগে ছিলেন। তাকে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ ভোটাররাও অত্যন্ত খুশি। ২০২৪ সালের ৭ জানুয়ারী নির্বাচনে এ জনপদের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের প্রিয় নেতা মাসুক উদ্দিন আহমদকে বিজয়ী করবেন তারা দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে সিলেট-৫ আসনে আওয়ামীলীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ঢাকা থেকে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে সিলেট এম.এ.জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নৌকা মার্কার সমর্থনে স্লোগান দেন।
মাসুক উদ্দিন আহমদ দলের নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মী, জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সব-সময় মানুষের পাশে তিনি ছিলেন এবং আজীবন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবেন। জাতির পিতার যোগ্য উত্তরসূরী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ দলের নির্বাচনী মনোনয়ন বোর্ড তাকে সিলেট-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রদান করায় চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল