editor
প্রকাশিত: 8:27 PM, November 29, 2023
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটের ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে অবশেষে কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার মেয়াদ উত্তীর্ণ অ্যাডহক কমিটি বাতিল করে ক্রীড়া সংস্থার নতুন কমিটি অনুমোদিত হয়েছে।
গত ১৬ নভেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ৭ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দেন।
কমিটিতে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করা হয়। অপরদিকে কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কানাইঘাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কানাইঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক যুব ক্রীড়া সংগঠক এনামুল হক, সাবেক কৃতি ফুটবলার হাবিব উল্লাহ, আওয়ামী লীগ নেতা সাবেক ফুটবলার ইকবাল আহমদ।
কানাইঘাটের ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীদের দাবীর প্রেক্ষিতে কানাইঘাটকে সব-ধরনের খেলাধূলায় এগিয়ে নেওয়ার জন্য উপজেলা ক্রীড়া সংস্থার মেয়াদউত্তীর্ণ অ্যাডহক কমিটি বাতিল করে ক্রীড়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে অ্যাডহক কমিটি গঠনের জন্য বিভিন্ন মহল দাবী জানিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর বরাবরে সম্প্রতি ডিও লেটার প্রদান করেন।
অনুমোদনকৃত অ্যাডহক কমিটি উপজেলা ক্রীড়া সংস্থা, সিলেট এর সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩ মাসের মধ্যে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন জানান, কানাইঘাট ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির চিঠি তিনি পেয়েছেন। কমিটির সদসদের নিয়ে ক্রীড়া সংস্থার বিধি অনুযায়ী কমিটির কার্যক্রম শুরু করা হবে বলে জানান।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল