editor
প্রকাশিত: 4:04 PM, November 30, 2023
মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসংদ নির্বাচনে দলীয় নেতাকর্মী নিয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাচন সহকারি রির্টানিং কর্মকর্তা (ইউএনও) বরাবরে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর)আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মনোনয়ন ফরম জমা দানের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে তিনি বিশ্বনাথ উপজেলা নির্বাচন সহকারি রির্টানিং কর্মকর্তা বরাবরে নৌকা প্রতীকের মনোনয়ন ফরম জমা করেন।
মনোনয়ন ফরম জমা শেষে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন শফিকুর রহমান চৌধুরী।
এসময় তিনি বলেন, দলমত নির্বিশেষে উন্নয়নের পক্ষে, নৌকার পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।কে কোন দল করেন সেটা বড় কথা নয়, আমরা চাই উন্নয়ন। উন্নয়ন করতে হলে নৌকার প্র্রয়োজন, নৌকার প্রার্থীর প্রয়োজন। আপনারা নৌকার প্রার্থী পেয়েছেন এখন নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করা আপনাদের দায়িত্ব।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনা আপনাদের সম্মান দিয়ে নৌকা দিয়েছেন এখন কি আপনারা সম্মান দিবেন।যদি দেন তাহলে জননেত্রী শেখ হাসিনাকে আমরা পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী করব ইনশাআল্লাহ। তাঁর এমন প্রশ্নেমুলক জবাবে শতস্ফুর্তভাবে নেতাকর্মীরা হ্যা সূচক জবাব দিলে তিনি সাবার উদ্দেশ্যে মাঠে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগ সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল