editor
প্রকাশিত: 7:26 PM, November 30, 2023
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একতরফা ভোটের মাধ্যমে ক্ষমতাসীনদের বিজয়ী করার মিশন বাস্তবায়ন করছে। জাতি তাদের এই ষড়যন্ত্র সফল হতে দিবেনা। নিরপেক্ষ সরকার ছাড়া কথিত ভোটে কোন দেশপ্রেমিক জনতা অংশগ্রহণ করবেনা। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দেশপ্রেমিক জনতা বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল সফলের মাধ্যমে কথিত প্রহসনের তফসিল ও বাকশালী সরকারকে প্রত্যাখ্যান করেছে।
তিনি বৃহস্পতিবার দুপুরে বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে উপরোক্ত কথা বলেন।
নগরীর চৌহাট্টা সংলগ্ন মিরবক্সটুলা এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, বিএনপি নেতা নাদির খান, মঞ্জুরুল হোসেন মঞ্জু, সবুর আহমদ, মিজানুর রহমান মিজান, আব্দুল মালিক সেকু, রফিকুল ইসলাম রফিক, অজি মোহাম্মদ কাউসার, ফরহাদ আহমদ, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমদ প্রমূখ।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও