editor

প্রকাশিত: 8:42 PM, November 30, 2023

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: এডভোকেট রনজিত সরকার

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: এডভোকেট রনজিত সরকার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ ও শিক্ষার আলো পৌঁছে দিয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের আরও উন্নত ও সমৃদ্ধ হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে। বাংলাদেশ সারাবিশ্বে যে মর্যাদার আসন অর্জন করেছে, সেই অর্জন ধরে রাখতে এবং উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জামালগঞ্জ উপজেলার সাজনা বাজারে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আজাদ এর সভাপতিত্বে ও বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার এর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস ছোবহান আখঞ্জী, সুনামগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেব আহমেদ, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী মুর্তজা, সাধারণ সম্পাদক অমল কর, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আজাদ, তাহিরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শামীম আখঞ্জী, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, ধর্মপাশা উপজেলার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ধর্মপাশা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, তাহিরপুর উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আলমগীর খোকন, তাহিরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিনিট, বালীজুরী ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খছরু, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, জয়শ্রী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মহসীন আহমেদ, সুখাইড় রাজাপুর ইউপি সাবেক চেয়ারম্যান আমীনুর রেজা চৌধুরী, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দল জব্বার, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আলমগীর খোকন, সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জু, বিমখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জান শাহ, শাহ মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজব আলী সেলী, সাধারণ সম্পাদক শাহ আলী আকবর, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি এম আর খান, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারেক, যুগ্ম আহবায়ক আরিফ আহমেদ লিমন প্রমুখ।

এছাড়াও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল