গ্রেফতার ঃ
ক্স কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানকে গতকাল মতিঝিল থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায়। এখনপর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। আমি অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বায়ন জানাচ্ছি।
ক্স নেত্রকোনা জেলাধীন আটপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ টিটু ভুইয়াকে গ্রেফতার করার উদ্দেশ্যে গতকাল রাত ১ টার সময় তার বাসায় পুলিশ তল্লাশী চালিয়ে তাকে না পেয়ে তার বড় ভাই ঔষধ কোম্পানীতে কর্মরত সোলায়মান ভূইয়াকে গ্রেফতার করে নিয়ে যায়। যাওয়ার সময় পুলিশ বলে যায় যদি টিটু থানায় আত্মসমর্পণ করে তাহলে তার বড় ভাইকে ছেড়ে দেয়া হবে। কয়েকদিন আগে টিটু ভূইয়াকে না পেয়ে তার ভাগ্নি জামাইকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা এই ধরণের ন্যাক্কারজণক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ক্স আজ গুলশান থানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা খন্দকার আমান উল্লাহ, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ, রামপুরা থানা ছাত্রদল কর্মী মোঃ নেসার উদ্দিন হাওলাদার, মোঃ জামিল হোসেন ও মোঃ রিফাত হোসেনকে দুটি মটর সাইকেলসহ গ্রেফতার করে নিয়ে যায় গুলশান থানা পুলিশ।
ক্স কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিঠুন কুমারকে গতকাল গ্রেফতার করে পুলিশ।
ক্স বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, ১৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনার ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গতকাল দুপুরে মিছিল থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও মিছিলে পুলিশের লাঠিচার্জে বেশকয়েকজন নেতাকর্মী আহত হয়।
ক্স জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা যুবদলের সদস্য- মহিদুর ইসলাম রাজিব ও পাটোয়ারী বাবুসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে র্যাব।
ক্স নেত্রকোনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অনিক মীর, কাইঢালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, সদর উপজেলাধীন মৌগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল রহমান, পোগলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মিলন আকন্দ, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন ও ৬ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ এনায়েতুল হকসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স যশোর জেলা ছাত্রদলের অর্থ সম্পাদক মিঠুন আনোয়ার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মুন্নাফ হোসেন, মনিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু ও পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাদ উদ্দিন গাজীসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানকে গতকাল শহরের কুমারপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
ক্স কবি নজরুল ইসলাম সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মির্জা এনামুল হক সাগরকে গতকাল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে ওয়ারী থানা পুলিশ।
ক্স ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন যাত্রাবাড়ী থানার ৬৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু তাহের, বাংলামটর ইউনিট বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল, চকবাজার থানাধীন পোস্তা ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাজেদ ওমরসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স গাজীপুর মহানগর তাঁতীদলের সদস্য মোঃ আলমগীর হোসেনকে গতকাল মিছিল থেকে গ্রেফতার করে মোট্রো থানা পুলিশ।
ক্স ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল নেতা তাইয়ান আহমেদ ফাহাদকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ।
ক্স হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি ও শাহ মোঃ মুারদসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স রাজশাহী মহানগরের রাজপাড়া থানা কৃষকদলের সদস্য সচিব টিটু ইসলাম, ২৮ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য মোঃ আন্দোলন ইসলাম, শাহাদাতসহ বেশকয়েকজন নেতাকর্মীকে মিছিল থেকে গ্রেফতার করে পুলিশ।
ক্স পাবনা জেলাধীন সদর পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাসু ও পৌর বিএনপি নেতা আসাদুল্লাহ আল-গালিবসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন গুমতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল-আব্দুল্লাহ, সদস্য কাউছার মিয়া, হানিফ মিয়া, আমতলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন, সদস্য আব্দুল লতিফ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোঃ রাকিব, মোঃ কায়েস সরকার ও মোঃ আইয়ুব আলী, গুইমারা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ সাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল, বিএনপি কর্মী মেহেদী হাসান বিজয়, পানছড়ি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন ও একজন পথচারী মোক্তার হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, ২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রমজান আলী, সদস্য সচিব সাদ্দাম হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শিহাব উদ্দিনসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি প্রফেসর আবুল বাসার ও সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স কক্সবাজার জেলায় মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে টেকনাফ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে।
ক্স জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান জসিমকে গ্রেফতার করে পুলিশ।
ক্স জাতীয়তাবাদী কৃষকদল ঃ রাজশাহী মহানগরের রাজপাড়া থানার কৃষকদলের সদস্য সচিব টিটু ইসলামকে গতকাল অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও খুলনা জেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, মাগুরা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃশরিফুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, ঝিনাইদহ জেলা কৃষকদলের সদস্য আমিনুর রহমান, নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিদ্যুৎ, মেহেদীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন কৃষকদলের সদস্য মোশাররফ হোসেন, কুমিল্লা উত্তর জেলাধীন হোমনা উপজেলা কৃষকদল নেতা আলী আকবার, গাজীপুর জেলাধীন কালিয়াকৈর উপজেলা কৃষকদল নেতা আলাল উদ্দিন মেম্বারসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
জাতীয়তাবাদী ছাত্রদল: সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ২১ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব রেওয়ানুল রহমান রাব্বী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সালেহ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা ছাত্রদল নেতা রেদওয়ান আহমেদ আদন, বরিশাল মহানগর ছাত্রদল নেতা মোঃ ছাব্বির হোসেনসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
মামলা, হামলা ও আহত ঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীকে প্রধান আসামী করে মোট ২৮ জন নেতাকর্মীর নামে গত ২৭ নভেম্বর ট্রাক পোড়ানোর একটি মিথ্যা মামলা দায়ের করে মতিহার থানা পুলিশ।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. এনামুল হক সেলিম, যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানসহ মোট ২৮ জন নেতাকর্মীকে আসামী করে গাড়ী পোড়ানোর একটি মিথ্যা মামলা দায়ের করে সদর থানা পুলিশ।
যশোর জেলাধীন নগর যুবদলের আহ্বায়ক আরিফুর ইসলাম ও শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানের বাসায় গতকাল গভীর রাতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা তল্লাশীর নামে ভাংচুর ও লুটপাট চালায় এবং পরিবারের সদস্যদের সাথে দূর্ব্যবহার করে।
এপর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী গত ২৪ ঘন্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের
মোট গ্রেফতার : ৩৮০ জনের অধীক নেতাকর্মী।
মোট মামলা : ১৭ টি
মোট আসামী : ১৯১০ জনের অধীক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত)
মোট আহত : ৭০ জনের অধীক নেতাকর্মী।