editor
প্রকাশিত: 10:57 AM, December 3, 2023
বিশ্বনাথ প্রতিনিধি :: ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২৩-২৪ ইং সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় বিশ্বনাথ পৌর শহরের পানসী রেস্টুরেন্টে উপজেলার বিভিন্ন ক্রিকেট ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সকল দায়িত্বশীল নেতৃবৃন্দকে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল, সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সংগঠনটি বিশ্বনাথের ক্রিকেট ক্রীড়াঙ্গনকে ঐতিহ্যের ধারায় আর সমৃদ্ধশালী করবে এবং নবগঠিত কমিটির নেতৃত্বে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলোয়াড় তৈরি করবে ভবিষ্যতে এমন আশাবাদ ব্যক্ত করেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা।
নবগঠিত কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন- সভাপতি আরব শাহ্, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও নবদিগন্ত স্পোর্টস ক্লাবের এ.কে.এম তুহেম।
সাধারণ সম্পাদক- সিরাজুল ইসলাম রুকন, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক- মাজহারুল ইসলাম সাব্বির, অর্থ সম্পাদক- মোঃ ইমাদুর রহমান, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন ইব্রাহিম মিয়া।
অবশিষ্ট সদস্য হলেন, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর সাবেক সভাপতি শামসুল ইসলাম মুমিন, রাসেল আহমদ, রুহেল খাঁন, সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আহমদ, রহিম আহমেদ, লুৎফুর রহমান জুয়েল।
এস এ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল