editor
প্রকাশিত: 1:19 PM, December 4, 2023
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলা রোডের ব্যবসায়ী খলিল আহমদকে মারধর করে দুর্বৃত্তরা নগদ ৩ লক্ষ টাকা, মোবাইল সেট লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের পৌরসভার পশ্চিম সোনারতালুক সাঈদা গ্যাস পাম্পের পাশে।
এ ঘটনায় কানাইঘাট সদর ইউনিয়নের জন্তিপুর গ্রামের মৃত হাজী আইয়ুব আলীর পুত্র ব্যবসায়ী খলিল আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন।
ব্যবসায়ী খলিল আহমদ জানান, প্রতিদিনের মতো গত শনিবার রাত ১০টার দিকে তার মালিকানাধীন মাহমুদ এন্ড ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কেনাকাটার জন্য কানাইঘাট বাজারে যান। বাজার শেষে রাত অনুমান ১১টার দিকে কর্মচারী বিলাল আহমদকে সাথে নিয়া নিজ মোটর সাইকেল যোগে জন্তিপুর গ্রামে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে গাজী বোরহান উদ্দিন সড়কের পশ্চিম সোনারতালুক সাঈদা গ্যাস পাম্পের পাশে পৌঁছামাত্র পিছন দিক থেকে একটি মোটরসাইকেল চালিয়ে ৩ জন লোক তাদের পথরোধ করে ধমক দিয়ে মোটরসাইকেল থামিয়ে দেয়। তখন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের হাতে থাকা লাঠি দিয়ে ব্যবসায়ী খলিল আহমদ ও কর্মচারী বিলাল আহমদকে বেদড়ক মারপিট করে ব্যবসায়ীর কাছে থাকা কাপড়ের ব্যাগটি তারা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ব্যবসায়ীর ঐ ব্যাগে নগদ ৩ লক্ষ টাকা, মোবাইল রিচার্জের মোবাইল সেট সহ জরুরী কাগজপত্র রক্ষিত ছিল বলে তিনি জানান।
থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ আরো বলেন, ব্যবসায়ী খলিল আহমদের অভিযোগটি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। ঘটনার সাথে জড়িত ৩ জনের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল