editor
প্রকাশিত: 11:21 AM, December 5, 2023
বিশ্বনাথ প্রতিনিধি :: নির্বাচনী প্রচারণায় বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পাবেন বলে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২নং সংসদীয় আসন (বিশ্বনাথ ও ওসমানীনগর) থেকে আমি মনোনয়ন জমা দিয়েছিলাম। নির্বাচন কমিশন আমার নমিনেশন বাতিল করেছে। আমি হাইকোর্টে এ বিষয়ে রিট করেছি। আগামী ৭ ডিসেম্বর আমার নমিনেশনের বৈধতা পাবো। এতে কোনো অসুবিধা হবেনা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বনাথের টেংরা বটেরতল বাজারে এক নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন পৌর মেয়র মুহিবুর রহমান।
নির্বাচনী মতবিনিময় নিয়ে সোমবার ৪ ডিসেম্বর বিকেলে অলংকারী ইউনিয়নের টেংরা বটেরতল বাজারের জাহেদ রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় মেয়র মুহিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট, দোয়া ও উপস্হিত সকলের সহযোগীতা কামনা করেন।
এতে বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ বশির উদ্দিন, সালিস ব্যক্তিত্ব মজিরুল ইসলাম চৌধুরী তকবির মিয়া।
সভায় উপস্হিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ মানিক মিয়া রানা, টেংরা বটেরতল বাজারের বিশিষ্ট ব্যবসায়ি দিলওয়ার বক্ত চৌধুরী, সৈরত আলী, টেংরা বাঘমারা জবান উল্লাহ একাডেমী এন্ড হাইস্কুলের পরিচালক মৌর আহমদ, ব্যবসায়ি মোঃ শাহিনুর রহমান শাহিন, সামাদ মিয়া, জাহেদ মিয়া, ও মেয়রের একান্ত সহযোগী সুরমান আলী প্রমুখ।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল