editor

প্রকাশিত: 3:01 PM, December 5, 2023

১৪ দলের সঙ্গে আসন ভাগ আজ-কালের মধ্যেই: কাদের

১৪ দলের সঙ্গে আসন ভাগ আজ-কালের মধ্যেই: কাদের

আজ-কালের মধ্যে ১৪ দলের নেতাদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

গত সোমবার (৪ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির সঙ্গে ১৪ দল নেতাদের বৈঠকের বিষয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্তের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের সঙ্গে আজ-কালের মধ্যে আসনের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আজ না হলেও আগামীকাল। সিট শেয়ারিংয়ের বিষয়টা আজ-কালের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।

১৪ দলের নেতারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা কিছু হয়তো নৌকায় করবে, বাকি প্রার্থীরা তাদের নিজস্ব মার্কায় নির্বাচন করবে।

১৪ দলের নেতাদের কতগুলো আসন দেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের প্রত্যাশা কত? তারা পাবে কত? বাস্তবতা কত এটা মিলিয়ে সিদ্ধান্ত নেব।

জাতীয় পার্টিকে কোনো আসন ছাড়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে।

১৪ দলের নেতারা ঐক্যবদ্ধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের নেতাদের মধ্যে একটা স্পিরিট রাখতে হবে যে নির্বাচনে জিততে হবে। এটা হলো মূল বিষয়।

তিনি বলেন, ১৪ দলে ঐক্যের কোনো ঘাটতি নেই। বাংলাদেশের স্বার্থে, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে সবাই ঐক্যবদ্ধ। আমাদের মূল কথা আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। সে ব্যাপারে আমরা সবাই একমত।

নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা আমাদের নির্বাচনী কৌশল। এটা তো ওপেনলি আমাদের জোটের চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি বলে দিয়েছেন। একাধিকবার বলেছেন।

আওয়ামী লীগ একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে বিরোধী জোটের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা একতরফা নির্বাচনের বিষয় না। যারা এটা বলে তারা একতরফা বাধা দিচ্ছে। এ যে একতরফা বাধা দিচ্ছে এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও