editor
প্রকাশিত: 4:21 PM, December 5, 2023
আনজুমানে আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের আওতাভুক্ত সাউথ লন্ডন শাখার ২০২৩-২৫ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
২৯ নভেম্বর দারুল হাদীস লতিফিয়া কমপ্লেক্সের হল রুমে উক্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
শাখার বিদায়ী সভাপতি হাফিজ মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আহমদের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. আনোয়ার হোসাইন রিপন। স্বাগত বক্তব্য ও পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষনা করেন হাফিজ মাওঃ আনোয়ার হোসেন।
কাউন্সিল অধিবেশনে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন-আনজুমানে আল ইসলাহ ইউকে এডুকেশন এন্ড ট্রেনিং সেক্রেটারি মাওলানা মো. আব্দুল কাহ্হার। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকে, গ্রেটার লন্ডন ডিভিশন শাখার প্রেসিডেন্ট মাওলানা হাফিজ কয়েছ উজ-জামান।
বিশেষ অতিথি ভাইস মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল সেক্রেটারি মো. ছদরুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ ইউকে, টাওয়ার হ্যামলেটস শাখার প্রেসিডেন্ট মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান ফুলতলী।
কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে জনাব মো. সেলিম রহমানকে প্রেসিডেন্ট মাওলানা মো. মাহমুদুর রহমান চৌধুরীকে সেক্রেটারি নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন ভাইস প্রেসিডেন্ট হাজি ফয়সল আহমদ, মো. মখলিছুর রহমান, ট্রেজারার মো. আঙ্গুর আলী, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মো. আনোয়ার হোসাইন রিপন, অর্গানাইজেশন সেক্রেটারি মো. আব্দুল করিম, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি আওলাদ আলী, ট্রেনিং এন্ড ইমপ্লোমেন্ট সেক্রেটারি ক্বারী আমিন রাহমান, ওয়েলফেয়ার সেক্রেটারি মো. গউস উদ্দিন, এক্সিকিউটিভ মেম্বার ইকবাল আহমেদ, আব্দুল লতিফ ও আবুল হোসাইন ওয়াদুদ।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল