editor
প্রকাশিত: 12:00 PM, December 12, 2023
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সিলেট-২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শিক্ষা মানুষকে আলোকিত করে। বাংলাদেশকে শিক্ষার আলোয় আলোকিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যা বিশে^ প্রশংসিত হয়েছে। শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিনামূল্যে বই বিতরণ ও গরীব মেধাবী শিক্ষার্থীরা যাতে টাকার অভাবে লেখাপড়া থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে উপবৃত্তি প্রদান করছেন। সরকারের পাশাপাশি সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেলিম আহমেদ যুক্তরাজ্য বসে দেশের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছেন। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার মাধ্যমে উৎসাহিত করছেন যা প্রশংসনিয় কাজ। তিনি ট্রাস্টের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং মেধাবৃত্তি পরীক্ষা চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী গত ১১ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় খাজাঞ্চি ইউনিয়ন সংলগ্ন ইয়াহইয়া কনভেনশন সেন্টারে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিতে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে পরিচালিত হাজী তেরা মিয়া প্রাথমিক ২য় মেধাবৃত্তি ২০২৩ এর পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতির পরিচানায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল মতিন, বিশিষ্ট ইসলামি স্কলার আব্দুল হাই জিহাদি, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক ও বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সমন্বয়ক সাংবাদিক মোঃ সায়েস্তা মিয়া, সদস্য সচিব আজিজুর রহমান মনর, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রব রাজু, সাংবাদিক মুস্তাক আহমদ মোস্তফা, ট্রাস্টী সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সাংবাদিক সুহেল আহমদ, সাংবাদিক ফুল মিয়া, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আইনজীবী সহকারী শাহীন উদ্দিন, কবি লাহিন নাহিয়ান, লায়েক আহমদ অভি, অর্থ সচিব আল মামুন, ট্রাস্টি শামীম আহমেদ, আকিকুর রহমান, নুর হোসেন, ফাহিম আহমদ, নজরুল ইসলাম, ফজলু মিয়া, আব্দুল কাদির, সিরাজ মিয়া, ধন মিয়া, মাসুক মিয়া, রণজিত দাস রুঞ্জু প্রমুখ সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাজাঞ্চি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯ জন ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
এছাড়া পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করায় বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুহেল মিয়া, সিংগেরকাছ ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আব্দুল মুকিত, আরব শাহ (র.) একাডেমির শিক্ষক আব্দুল কাইয়ুম-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম, অনলাইন নিউজ পোর্টালের চেয়ারম্যান সমাজ সেবক সেলিম আহমেদ এর ২০১৪ সালে প্রতিষ্ঠিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস ইউকে’র মাধ্যমে খাজাঞ্চি ইউনিয়নের সবকটি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ২য় বারের মত মেধাবৃত্তি বাস্তবায়নের আয়োজন করে। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ধরে সেলিম আহেমদ ও কুলছুমা আহমেদের নিরলস অর্থায়নে শিক্ষা উপকরণ, টিউবওয়েল বিতরণ, ত্রাণ সহায়তা, বিবাহ সহায়তা, গৃহনির্মাণ সহায়তা, মসজিদ, মাদ্রাসায় অনুদান প্রদানের মত বিভিন্ন সেবামূলক কাজগুলো পরিচালনা করে যাচ্ছে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল