editor
প্রকাশিত: 7:39 PM, December 12, 2023
কানাইঘাট প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, মহান জাতীয় সংসদে কানাইঘাট-জকিগঞ্জের মানুষের মৌলিক দাবীদাওয়া বাস্তবায়নের পাশাপাশি দেশের অধিকার বঞ্চিত, নিপীড়িত জনগণের পক্ষে কথা বলার জন্য দ্বাদশ সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে মাদ্রাসা শিক্ষার স্বকিয়তা রক্ষাসহ পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিরোধী বিষয়াদি দুরীকরণে সাহসী ভূমিকা পালন করবো। প্রধানমন্ত্রীর সাথে অনেকবার আমার সাক্ষাত হয়েছে। ব্যক্তিগত ভাবে তিনি আমাকে অনেক ¯েœহ করে থাকেন।
সম্প্রতি প্রধানমন্ত্রী আমাকে ডেকেছিলেন, তার সাথে সাক্ষাত করে অনেক বিষয়ে কথা বলেছি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আসায় তিনি আমাকে স্বাগত জানিয়েছেন। কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই আমাকে সংসদে দেখার আহবান করেছিলেন। নির্বাচনে যেসব দল অংশগ্রহণ করেনি তাদের দুঃখ-সুঃখের কথা আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি।
তিনি আরো বলেন, বিগত সময়ে মহাজোটের প্রার্থী হওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি প্রার্থী হইনি। বরং বিগত ১৫ বছর ধরে মহাজোটের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করেছিলাম। এবারের নির্বাচনে আমি যে কোন দল থেকে নির্বাচনে আসতে পারতাম, কিন্তু দলীয় প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলে দলের বাহিরে অনেক কথা বলা বা কাজ করার সুযোগ থাকে না। যার জন্য দল-মত নির্বিশেষে সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। অতীতে সব-সময় আমার পরিবার ও আমি কানাইঘাট-জকিগঞ্জের মানুষের সুখ, দুঃখে পাশে ছিলাম। আমি নির্বাচিত হলে কোন এলাকাকে একক প্রাধান্য না দিয়ে ইনসাফ ভিত্তিক উন্নয়নে এ অঞ্চলের মানুষের মৌলিক দাবী-দাওয়া পূরণে সবাইকে সাথে নিয়ে কাজ করব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় আলিম-উলামা অধ্যুষীত এ জনপদের সর্বস্তরের মানুষ দলমতের উর্ধ্বে উঠে আমাকে অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছেন। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে আমি বিজয়ী হব।
নির্বাচনে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, সাংবাদিকরা সব-সময় এলাকার উন্নয়ন ও মানুষের মৌলিক দাবী-দাওয়া তুলে ধরে থাকেন। তিনি যদি নির্বাচিত হন তাহলে সাংবাদিকদের কল্যাণেও কাজ করে যাবেন বলে জানান।
কানাইঘাট প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের পরিচালনায় প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং কর্মরত গণমাধ্যমকর্মীদের পাশাপাশি অন্যান্যদের উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাও. মাহমুদ হাসান চৌধুরী রায়হান, মাসিক পরওয়ানার সম্পাদক মাও. রেদোয়ান মাহমুদ চৌধুরী, লতিফিয়া এতিমখানার পরিচালক মাও. ফারহান আহমদ চৌধুরী রেদা, আঞ্জুমানে আল-ইসলাহ জকিগঞ্জের সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল বাছিত, আঞ্জুমানে আল-ইসলাহ কানাইঘাটের সাধারণ সম্পাদক মাও. আল-আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মাও. ইয়াহিয়া আহমদ চৌধুরী, তালামিজের কেন্দ্রীয় নেতা মনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ আহমদ আল জামিল।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল