editor
প্রকাশিত: 7:52 PM, December 12, 2023
উৎফল বড়ুয়া :: কক্সবাজারের রামুতে পিতৃহারা রাজর্ষী বড়ুয়া অর্ঘ্য’র উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছেন বাবৌযুপ। সে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রামু উপজেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত রাসেল বড়ুয়ার ছেলে। এ উপলক্ষ্যে সংগঠনটির জাতীয় ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির একটি প্রতিনিধি দল আজ তাকে নগদ অর্থসহ শিক্ষা উপকরণ তুলে দেন।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় রামুস্থ প্রয়াত রাসেল বড়ুয়ার হাজারীকুলের বাড়িতে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় বাবৌযুপ-কক্সবাজার এর সভাপতি সিপন বড়ুয়ার সঞ্চালনায় প্রয়াত রাসেল বড়ুয়ার স্মরণে শোকাভিভূত পরিবার ও গ্রামবাসীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ প্রয়াত রাসেল বড়ুয়ার সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। পরে প্রয়াত রাসেল বড়ুয়ার একমাত্র সন্তান রাজর্ষী বড়ুয়া অর্ঘ্য’কে উচ্চ শিক্ষা করার জন্য যত অর্থ প্রয়োজন হবে তা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বহন করবে এমনটি জানান।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, সাবেক মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া, চট্রগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, স্থানীয় ইউ,পি সদস্য সালামত উল্লাহ, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়া, সদস্য সচিব সুকুমার বড়ুয়া, সদস্য রিপন বড়ুয়া মির্জা প্রমুখ।
পরে একইদিন কেন্দ্রীয় কমিটিসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়িতে গৃহহীন বিধবা নারীকে বাড়ি নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল