editor

প্রকাশিত: 12:10 PM, December 14, 2023

বিশ্বনাথে রবিশস্য ও বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বিশ্বনাথে রবিশস্য ও বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: চলতি মৌসুমে বিশ্বনাথে রবিশস্য ও বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। ইতিমধ্যে বোরো ধান আবাদের বীজতলা ও জমি প্রস্তুতে ব্যাস্ত সময় পার করছেন চাষীরা। এলাকা ভিত্তিক সময়ানুপাতে জানুয়ারীর ১০/১২ তারিখের মধ্যে বোরো ধানের রোপন প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানা গেছে।

অপরদিকে শীতকালীন রবিশস্য আবাদের ভরা মৌসুমে কিছুটা ক্ষতিগ্রস্থ ও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শংঙ্কা রয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শাকসবজি আবাদ ও পরিচর্চায় ব্যাস্ত রয়েছেন কৃষকেরা। তরিতরকারি আবাদের মৌসুম শুরুর প্রথম প‌র্যায়ে ঘুর্ণিঝড়ের প্রভাবে অতি বৃষ্টি হওয়াতে উপজেলার অনেক এলাকায় রোপন প্রক্রিয়া, বীজ নষ্ট ও বিঘ্ন সৃষ্টি হয়। এতে আলু, টমেটো, বাধাকপি, ফুলকপি, বেগুন, সরিষাসহ বিভিন্ন প্রকার শাকসবজির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছেন হাজার হাজার চাষী।

বিশ্বনাথ উপজেলা জুড়ে বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭২৮৫ হেক্টর জমি যা থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭১০০ মেট্রিকটন। প্রস্তুত বীজতলার পরিমান রয়েছে ৩৬০ হেক্টর। উপজেলার ২ হাজার ৪০০ কৃষকের মাঝে উপসী ধানের ৫ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৩ হাজার ২০০ কৃষকের মাঝে উচ্চফলনশীল হাইব্রীড ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সহায়তা দিয়েছে কৃষি অফিস। এছাড়া অর্থ বছরে উপজেলার ৯শত কৃষককে ধানের ব্লাস্টার রোগ প্রতিরোধ বিষয়ক বহুমুখী প্রচারণা ও পরিচর্চা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শীতকালীন রবিশস্যের মধ্যে আলু ১৭৮ হেক্টর, মিষ্টি আলু ১৫ হেক্টর, সরিষা ৫১৫ হেক্টর, ও অন্যান্য শাকসবজি ৩৭১৭ হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে শাকসবজি ২৪৮৫ হেক্টর ও সরিষা ৩৪৫ হেক্টর আবাদ হয়েছে বলে জানায় কৃষি অফিস। রবিশস্য আবাদে উপজেলার উপকারভোগী ১৮শত কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫শত কৃষকের মাঝে ২ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়েছে ।

রবিশস্য ও বোরো উৎপাদনের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্ রায় জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আশা করছি আবহাওয়া অনুকুলে থাকলে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এবং শীতকালীন সবজি আবাদে কৃষকদের সার্বিক সহযোগীতায় উপজেলা কৃষি অফিস সবসময় আন্তরিক সেবা দিয়ে যাবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল