editor

প্রকাশিত: 10:23 PM, December 14, 2023

শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে মহানগর ছাত্রলীগ : পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে মহানগর ছাত্রলীগ : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট মহানগর ছাত্রলীগের বর্ধিত সভা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলার মানুষ, ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম ও নবীন ভোটার তাদের জীবন-কর্ম-নিরাপত্তা-মর্যাদা-সম্পদ-সমৃদ্ধি- স্বাধীনতার স্থায়ী ঠিকানা খুঁজে পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার মাঝে। তাই তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সব অপশক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াবার শপথে বলীয়ান। তিনি আরো বলেন, শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার শপথ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে সিলেট মহানগর ছাত্রলীগ।

তিনি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে নগরীর মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইনে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে অপ্রতিরোধ্য-উন্নত-আত্মমর্যাদাশীল বাংলাদেশের প্রতীক দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রত্যয়দীপ্ত শপথ বাস্তবায়ন ও আগামী ২০ ডিসেম্বর সিলেট আগমন উপলক্ষে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা মহসিন কামরান, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, জাহিদুর সারওয়ার সবুজ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, সেলিনা মোমেন, মহানগর আওয়ামীলীগের সদস্য ইফতার হোসেন পেয়ার, রাহাত তফদার, এমরুল হাসান, জুমাদিন আহমদ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও