editor
প্রকাশিত: 3:35 PM, December 15, 2023
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দিনব্যাপী মতবিনিময় কালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করলে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ ৷
তিনি বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে গোয়াইনঘাট সদর ইউনিয়নের কালাজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিজুরী মাদ্রাসা, এডভোকেট জেবুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে ছোট খেল, দ্বারিখেল ও লাবু গ্রামে মতবিনিময় করেন।
পৃথক মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক গোপাল কৃঞ্চ দে চন্দন সভাপতিত্ব করেন।
বিকাল ৪ঘটিটায় লাবু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আপনারা তৃনমুল কর্মীরা ঐক্য বদ্ধ থেকে কাজ করলে অবশ্যই আমরা বিজয়ী হবো। দেশ যে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা ধরে রাখতে নৌকার বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র গুলো সাধারণ মানুষের নিকট সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই মানুষ আবারও আওয়ামীলিগকে ভোট দেবে।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার ভোট প্রদান করে সরকারের অগ্রযাত্রাকে তরান্বিত করতে হবে। মতবিনিময় সভায় পবিত্র কোরআন তেলাওত করেন উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ময়জুল হক।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সুবাস দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাষ্টার আব্দুছ শহীদ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, সাবেক চেয়ারম্যান আং ছালাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক লুৎফুল হক, পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সফিকুর রহমান,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজু, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সহ সম্পাদক মারুফুল হাসান মারুফ, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, বিলাল উদ্দিন, সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল