editor

প্রকাশিত: 1:07 AM, December 17, 2023

বিশ্বনাথে বিজয় দিবস উদযাপন

বিশ্বনাথে বিজয় দিবস উদযাপন

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠানেট নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে । সূর্যোদয়ের সাথে সাথে জাতির সূর্য সন্তানদের প্রতি উপজেলা স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো: নুনু মিয়া বলেন, ত্রিশ লক্ষ মানুষের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা পেয়েছি। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে যারা আমাদেরকে এই দেশ উপহার দিয়ে গেছেন তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি আরো বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে আমাদের দেশ হানাদার বাহিনী মুক্ত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যে আশা আকাঙ্খা নিয়ে আমাদের দেশ স্বাধীন করছেন, তাদের সেই আশা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কুচকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। শরীরচর্চা প্রদর্শন করেন বিভিন্ন স্কুলের কাব ও স্কাউট দল এবং স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়েছে। দুপুরে উপজেলা মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন।

এরআগে উপেজলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিশ্বনাথ পৌরসভা, থানা প্রশাসন, বিশ্বনাথ মুক্তিযোদ্ধা সংসদ, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিস, আনসার ভিডিপি কার্যালয়, অফিসার্স ক্লাব, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবকলীগ, এবং অঙ্গ-সহযোগী সংগঠন। উপজেলা জাতীয় পার্টি, বিয়াম ল্যাবরেটরী স্কুল, কলেজিয়েট স্কুল, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন, লেচু মিয়া স্কুল এন্ড কলেজ, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্চাসেবক দল বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখা, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল