editor
প্রকাশিত: 11:14 AM, December 17, 2023
মহান বিজয় দিবস উপলক্ষে তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপ আয়োজিত আলোচনা সভা ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন কারী পূর্ব জাফলং ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় তামাবিলস্থ সমিতির কনফারেন্স হলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কয়লা আমদানীকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু। সিলেট চেম্বার অব কর্মাসের পরিচালক ও তামাবিল চুনা পাথর,পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের
সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন (ছেদু)’র উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামাবিল কাস্টমস (রাজস্ব) কর্মকর্তা সালেহ আহমদ, ফরহাদ হােসেন, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সহ-সভাপতি মো: জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এম লিয়াকত আলী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমাদের নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত করতে হবে। মহান মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের সবাই-কে এগিয়ে আসা প্রয়োজন। অনেক ত্যাগ ও রক্তের বিনিময় আমরা লাল-সবুজ পতাকার মানচিত্র অর্জন করছি।
এই পতাকার মর্যাদা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি’তে সকল-কে এগিয়ে আসা প্রয়োজন। তিনি রাষ্ট্রীয় ভাবে তামাবিল বধ্যভূমি সংস্কার ও সংরক্ষনের দাবী জানান।
তিনি বলেন, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের পক্ষ থেকে বধ্যভূমি সংরক্ষণ কাজে সবরকম সহযোগিতা করা হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।
অনুষ্ঠানে স্মৃতিচারন করেন বীর মুক্তিযোদ্ধা মুকাদ্দস আলী, সুরুজ আলী, মুবশ্বির আলী (মুবই), সিরাজ মিয়া, আলাল উদ্দিন।
বক্তব্য রাখেন তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সদস্য জাকির হোসেন (আর্মি), জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল আহমদ, ব্যবসায়ী ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে গোযাইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ২০জন বীর মুক্তিযোদ্ধাগণ শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করা হয়েছে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল