editor
প্রকাশিত: 10:02 PM, December 17, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া হাসপাতালের ইমাম ইকবাল হোসেন (৪৬) কে হাসপাতাল কোয়ার্টার থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় ১৭ নভেম্বর রোববার সকাল ১০টায় উদ্ধার করা হয়েছে। অজ্ঞান অবস্থায় তিনি কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার এশার নামায শেষে হাসপাতালের বাসায় ফেরেন ইমাম ইকবাল হোসেন। সন্তানদের স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় স্ত্রী তাদেরকে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে যান । রোববার সকাল ১০ টায় হাসপাতাল মসজিদে টাইলস কাজের মিস্ত্রি আব্দুস সামাদ কাজ করার জন্য মসজিদে আসেন। চাবির জন্য খোঁজ পড়ে ইমামের। কিন্তু ইমামের মোবাইল ফোনও বন্ধ থাকায় সন্দেহ হয়। হাসপাতালের বাসায় গিয়ে দেখা যায়, দরজা ভেতর দিক থেকে বন্ধ। বিছানায় হাত পা বাঁধা অবস্থায় রয়েছেন ইমাম। হাসপাতালের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অজ্ঞান ও মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: মোহনা আক্তার কালবেলা কে জানান ইমাম সাহেবকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনার পর আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে এখন কিছুটা সুস্থ আছেন তবে মারধর করায় শরীরে অনেক ব্যাথা রয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন জানান, তিনি নিজে উপস্থিত থেকে ইমামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাত পা, মুখ বাঁধা ছিলো। চেতনানাশক কিছু ব্যবহার করেছে দুর্বৃত্তরা। বাসায় সবকিছু এলোমেলো ছিলো। ধারণা করা হচ্ছে এটা একটি দুর্বৃত্ত চক্রের কাজ।
হাসপাতালের এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে ইমামকে দেখতে যান। তাঁর জ্ঞান না ফেরায় বুঝা যাচ্ছে না আসলে কি ঘটেছে? চিকিৎসার পর তিনি সুস্থ হলে অভিযোগ নেয়া হবে। কারা বা কেন এই ঘটনা ঘটিয়েছে এব্যাপারে তদন্ত চলছে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল