editor
প্রকাশিত: 6:33 PM, December 23, 2023
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: এনআরবি ব্যাংক সিকিউরিটিজ লি: এর চেয়ারম্যান, মানবিক ব্যাক্তিত্ব সাব্বির চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানিক ভাবে ২২ ডিসেম্বর (শুক্রবার) বাদ এশা ইসলামটুল সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামটুল, আমনিয়া বাজার, এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এই শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এলাকার বিশিষ্ট প্রবীণ মুরব্বি সামাজিক ব্যক্তিত্ব মোঃ তৈয়ব আলী।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সিলেট চট্টগ্রাম-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়া। সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে বিশিষ্ট সমাজসেবক আমিন আলী, সমাজসেবক ফয়জুর রহমান, মাষ্টার আবুল হুসেন, যুবলীগ নেতা মিছলু উদ্দিন।
সম্মানিত আলোচক ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা মানবিক সংগঠক তাজিদুর রহমান, দিলু বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী, আব্দুল মালেক, শেলু বড়ুয়া, হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।
বক্তাগণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে সহায়তা করায় মানবতাবাদী ব্যক্তিত্ব সাব্বির চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল