editor
প্রকাশিত: 10:42 AM, December 25, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার পতিত-অনাবাদী জমি চাষাবাদের আওতায় নিয়ে এসে ফসল উৎপাদনে কৃষক পর্যায়ে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত চারিকাটা ইউনিয়নের পূর্ব ভিত্রিখেল গ্রামের স্থানীয় কৃষকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
চারিকাটা ইউনিয়নের পাহাড়ি এক ফসলি জমি গুলোতে চলতি বোরো মৌসুমে চাষাবাদের আওতায় নিয়ে আসতে এবং এক ফসলি জমিকে তিন ফসলে জমি চাষযোগ্য বিষয়ে কৃষকদের মধ্যে জনসেচতনতা বৃদ্ধিমুলক এই উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হয়।
চলতি বোরো মৌসুমে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনা কর্মসূচির আওতায় কমিউনিটি বোরো বীজতলা তৈরী করে দেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার, বীজ সরবরাহ সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তার সার্বক্ষণিক তদারকির মাধ্যমে বীজতলা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এই মৌসুমে ব্রি ধান ৮৯/ব্রী-ধান ৯২/ হাইব্রিড-এসএল-৮এইচ ও শংকর-৩ জাতে বীজতলা তৈরী করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গৌতম চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবল সরকার।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার উৎপাদন বাড়াতে কৃষি সম্প্রসারণের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের একখন্ড জমিও যাতে পতিত পড়ে না থাকে,কৃষি কাজের আওতায় নিয়ে আসা হয় সেদিকে নজর রেখে কাজ করে যাচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ। জৈন্তাপুর উপজেলায় পতিত জমি সহ এক ফসল জমি’তে বোরো ধান ফসল উৎপাদনে শুকনো মৌসুমে সেচের ব্যবস্থা করে ধান চাষের উপযোগী করা হচ্ছে। চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের ২৫০ বিঘা জমিতে সেচের ব্যবস্থা করে এবার বোরো ধান চাষ করা হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, স্থানীয় ইউ পি সদস্য মনির আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুনাংশ দাশ, সমর মোহন ধর, মো: ইশতিয়াক আহমেদ, মো: সালেহ আহমেদ, মো: রেজাউল করিম, কৃষক মো: নজরুল ইসলাম, হাবিবুর রহমান, মো: আব্দুর রশিদ, মো: ওয়াজিদ আলী সহ স্থানীয় কৃষকগণ।
এস এ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল