editor

প্রকাশিত: 11:38 AM, December 28, 2023

রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নির্বাচন বর্জন ও ভোটারদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর ১৫০টি স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা। এর মধ্যে মহাখালী টার্মিনাল, নাবিস্কো, গ্রীণরোড, ইব্রাহিমপুর, হাজী ক্যাম্প, আশকোনা সড়ক, শেরেবাংলা উত্তর, ভাষানটেক, দক্ষিণখান, মিরপুর, কাজীপাড়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

বৃহস্পতিবার সকালে উত্তরের উদ্যোগে মিরপুর-১৩ বাইশটেকি বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা।

এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দীন মানিক বলেছেন, সরকারের অবৈধ ক্ষমতালিপ্সা, স্বৈরতান্ত্রিক ও একগুয়েমী মনোভাব দেশে এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা নির্বাচনের নামে ভোট ডাকাতি, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে কলঙ্কিত করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার দিবাস্বপ্ন দেখছে। কিন্তু তাদের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে, ইনশাআল্লাহ। এজন্য প্রহসন ও তামাশার নির্বাচন বর্জন এবং ভোট দানে বিরত থাকতে সকল স্তরের ভোটারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ডা. মানিক বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র পরষ্পর বিরোধী চেতনার নাম। তারা অতীতে যেমন জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেনি, এখনো করছে না। আগামী দিনেও করবে বলে বিশ্বাস করা যায় না। মূলত জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার দেশের একমাত্র ও অদ্বিতীয় প্লাটফরমের নাম ‘আওয়ামী লীগ’। সকল অগণতান্ত্রিক, ফ্যাসীবাদী ও রাজনৈতিক এতিম পুনঃর্বাসন কেন্দ্রও হচ্ছে এই তথাকথিত প্রাচীন রাজনৈতিক সংগঠন।

‘আর এই রাজনৈতিক প্রতিবন্ধীদের নিয়েই এবার চলছে ভাগবাটোয়ারা ও চরদখলের নির্বাচন।

কিন্তু বাকশালী ও ফ্যাসীবাদীদের মনে রাখা উচিত প্রতিবারের মত ভাঙা রেকর্ড এবার বাজানো সম্ভব হবে না। একই সঙ্গীত বারবার শ্রুতিমধুর হয় না। জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল, অবিলম্বে সরকারের পদত্যাগ এবং কেয়াটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। অন্যথায় বাকশালীদের ইতিহাসের চরম বাস্তবতার মুখোমুুখি হতে হবে।’

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও