editor
প্রকাশিত: 5:45 PM, December 29, 2023
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, এই আন্দোলন দেশের সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার, দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের। দেশে এক তরফা নির্বাচনের নামে জনগনের সাথে তামাশা চলছে। এই ডামি নির্বাচনের বিরুদ্ধে জনগন রুখে দাড়িয়েছে। রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে গণতন্ত্র বিলিন হতে দেয়া যায় না। এই দেশ শুধুমাত্র বিএনপির একার নয়, এই দেশ আপনার আমার সকলের। তাই দেশকে বাঁচাতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অসহযোগ আন্দোলনে সামিল হতে হতে হবে। শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনায় দেশ স্বাধীন হয়েছিল। চলমান আন্দোলনে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও জিয়ার সৈনিকরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে। জনতার দাবি আদায়া না হওয়া পর্যন্ত বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না।
শুক্রবার বাদ জুমআ’হ নগরীর মিরাবাজার এলাকায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে চলমান অসহযোগ আন্দোলনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল আহাদ থান জামাল, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ডাঃ নাজিম উদ্দিন, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ তথ্য ও গবেষনা সম্পাদক আকবর হোসেন, বোরহান উদ্দিন , রাসেল আহমদ, আং রাজ্জাক , রাহাত আহমদ প্রমুখ।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও