editor
প্রকাশিত: 5:51 PM, December 29, 2023
জাতীয় সংসদের সিলেট-৩ দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফি এ চৌধুরী এক বিবৃতিতে সিলেট ৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সিলেটের কৃতি সন্তান ডা এহতেশামুল হক চৌধুরী দুলাল কে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে ৩ উপজেলা বাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে শফি এ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সিলেটের সম্ভ্রান্ত এক পরিবারের সুসন্তান ডাক্তার দুলাল। দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন বি এম এর কেন্দ্রীয় মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আজীবন আওয়ামী রাজনীতির ধারক বাহক। তিনি বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে সব সময় সক্রিয় থেকে তিনি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস এবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এই ৩ উপজেলাবাসী একজন যোগ্য মানবতার সেবক পাবে। ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল ইতোমধ্যে সেই যোগ্যতার প্রমাণ দিয়েছেন। দীর্ঘদিন থেকে তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আসছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে অজ্ঞাত কারণে তাকে সেই মনোনয়ন দেওয়া হয়নি। বর্তমান সরকারের নীতি নির্ধারক মহলের সবুজ সংকেত পেয়েই তিনি নির্বাচনের মাঠে রয়েছেন। আমি আশা করি তিনি জয় নিয়েই ঘরে ফিরবেন। শফি চৌধুরী বলেন বিগত দুই মেয়াদে আমি সংসদ সদস্য থাকা কালে এই অঞ্চলের মানুষের শিক্ষা চিকিৎসা যোগাযোগ সহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছি যার সাক্ষী এই অঞ্চলের মানুষ। দুলাল নির্বাচিত হলে সে পথ দিয়েই হাঁটবেন। তিনি আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে ডাক্তার এহতেশামুল হক চৌধুরী দুলালকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে তিন উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও